জুলাই আন্দোলনের ছাত্র-জনতার আন্দোলনের মুখে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা পোস্টারিং করেছেন।
বুধবার (২৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে পোস্টার সাঁটিয়ে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন দেয়াল, সুনীতি-শান্তি হল, কাজী নজরুল ইসলাম হলসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব পোস্টার দেখা যায়।
পোস্টারিং কর্মসূচির বিষয়ে নিষিদ্ধঘোষিত কুবি শাখা ছাত্রলীগের সভাপতি আমিনুর বিশ্বাস বলেন, ‘আমাদের এই পোস্টারিংয়ের মূল উদ্দেশ্য হলো জনগণের মনে আশার আলো জ্বালানো, তরুণ প্রজন্মকে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ করা এবং একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। আমরা বিশ্বাস করি, দেশের এই ক্রান্তিলগ্নে সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন কেবল রাজনৈতিক বিজয় নয়, বরং সমগ্র জাতির ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় অনুপ্রেরণা।’
সদ্য সংবাদ/ এআর