মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

স
সাখওয়াত সাকিব (মিরসরাই প্রতিনিধি, চট্টগ্রাম)
২৩ নভেম্বর, ২০২৬ ২২:৩৩:৩৯
ছবি: সদ্য সংবাদ

চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) ভোর থেকে পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হিঙ্গুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেহেদীনগর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. শহিদুল ইসলাম ওরফে রানা মেম্বার (৩৬), হারুন অর রশিদের ছেলে শরীফুল ইসলাম ওরফে রিয়াজ (২৬) এবং বারইয়ারহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামালপুর এলাকার মৃত সুনীল চন্দ্র দাসের ছেলে শিমুল চন্দ্র দাস (৪৩)।

পুলিশ জানায়, শহিদুল ইসলাম হিঙ্গুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, শরীফুল ইসলাম ছাত্রলীগ নেতা এবং শিমুল চন্দ্র দাস বারইয়ারহাট পৌর যুবলীগের নেতা।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সোমবার ভোর থেকে পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে। একই দিন দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিএনপির মিছিলে প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় গুলিবিদ্ধ ৫ সদ্য. বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, বিএনপিতে ফিরতে পারেন ৭ বহিষ্কৃত এমপি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. সিইও পদে জেনসেন হুয়াংকে ফের ফিরিয়ে আনল এনভিডিয়া সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. বিএনপির মিছিলে প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় গুলিবিদ্ধ ৫ সদ্য. বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, বিএনপিতে ফিরতে পারেন ৭ বহিষ্কৃত এমপি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. সিইও পদে জেনসেন হুয়াংকে ফের ফিরিয়ে আনল এনভিডিয়া সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ