গোসাইরহাটে ১০০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি
১০ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২৪:৪২

শরীয়তপুরের গোসাইরহাটে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ সালেহ আহম্মেদ (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার মিত্রসেনপট্টি গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সালেহ আহম্মেদ ডামুড্যা উপজেলার পূর্ব চরবয়রা গ্রামের মৃত লালু সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালনের সময় গোপন সংবাদের ভিত্তিতে মিত্রসেনপট্টি এলাকায় রাস্তার পাশে অভিযান চালানো হয়। এ সময় সালেহ আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। তার কাছে থাকা ১০০ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এ ব্যাপারে কোনো আপস নেই। একই সঙ্গে তিনি সচেতন নাগরিকদের মাদকের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গণতান্ত্রিক শক্তির বিভাজনে পতিত ফ্যাসিস্টরা লাভবান হবে: প্রধানমন্ত্রী সদ্য. বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে পাস স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. ‘মাননীয়’ নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান সদ্য. এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে সংসদে বিল পাস সদ্য. নতুন দায়িত্ব পেল সরকারের দুই মন্ত্রী সদ্য. নতুন কারা মহাপরিদর্শক মোস্তফা কামাল সদ্য. ড. ইউনূসের ওপর ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইরানের রাষ্ট্রদূত সদ্য. স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি সদ্য. গণতান্ত্রিক শক্তির বিভাজনে পতিত ফ্যাসিস্টরা লাভবান হবে: প্রধানমন্ত্রী সদ্য. বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে পাস স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. ‘মাননীয়’ নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান সদ্য. এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে সংসদে বিল পাস সদ্য. নতুন দায়িত্ব পেল সরকারের দুই মন্ত্রী সদ্য. নতুন কারা মহাপরিদর্শক মোস্তফা কামাল সদ্য. ড. ইউনূসের ওপর ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইরানের রাষ্ট্রদূত সদ্য. স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি