এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ

স
সদ্য সংবাদ ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫৭:৫১
ছবি: সংগৃহীত

সেপ্টেম্বর মাসে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দরে ১২ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১ হাজার ৫৮৫ টাকা। আগের ১ হাজার ৫৯৮ টাকা থেকে দাম কমেছে ১৩ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ঘোষিত দর ওইদিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন মূল্যই বহাল থাকবে।

বিইআরসির নির্ধারিত তালিকা অনুযায়ী, বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের দামও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৬৫২ টাকা এবং ১৫ কেজির সিলিন্ডার ১ হাজার ৯৮২ টাকা।

এ ছাড়া ১৬ কেজির সিলিন্ডার ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজি ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজি ২ হাজার ৬৪২ টাকা এবং ২২ কেজির দাম ২ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে ২৫ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দর ৩ হাজার ৩০৩ টাকা। ৩০ কেজির দাম ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা এবং ৩৫ কেজির সিলিন্ডার বিক্রি হবে ৪ হাজার ৬২৪ টাকায়।

সবচেয়ে বড় ৪৫ কেজি ওজনের সিলিন্ডারের জন্য নির্ধারিত হয়েছে ৫ হাজার ৯৪৫ টাকা।

আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। প্রতি মাসে বিশ্ববাজারে এলপিজির মূল্য, আমদানি ব্যয়, পরিবহনসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ পর্যালোচনা করে ভোক্তা পর্যায়ের নতুন দর ঘোষণা করে কমিশন।

সেপ্টেম্বরে ১২ কেজি সিলিন্ডারের দাম কমায় বাসাবাড়িতে এলপিজি ব্যবহারকারী গ্রাহকদের ব্যয় কিছুটা কমবে। বিশেষ করে রান্নার কাজে নিয়মিত এলপিজি নির্ভর পরিবারগুলোর জন্য মূল্যহ্রাসটি সামান্য হলেও স্বস্তি দিতে পারে।

এদিকে এলপিজির পাশাপাশি অটোগ্যাসের জন্যও সেপ্টেম্বর মাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বিইআরসি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’