জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।
বুধবার (১৯ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বেরিয়ে যান।
তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
এর আগে গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত হত্যা মামলা, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগ এবং দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বিভিন্ন মামলায় চলতি বছরের এপ্রিল ও মে মাসে উচ্চ আদালত থেকে তার জামিন বহাল হয়। তবে নতুন নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানোয় আদালতের জামিনের পরও এতদিন কারামুক্তি আটকে ছিল।
শেষ পর্যন্ত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বুধবার বিকেলে কারাগার থেকে মুক্তি পান সাবেক এই প্রধান বিচারপতি।
এ বি এম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় আট মাস দায়িত্ব পালনের পর ২০১১ সালের ১৭ মে অবসরে যান তিনি।
সদ্য সংবাদ/এসকে