মোদির মেয়াদ ফুরিয়ে আসছে, ঝোলা গোছানোর সময় হয়েছে: কংগ্রেস

স
সদ্য সংবাদ ডেস্ক
২২ অক্টোবর, ২০২৬ ১৪:২১:৪৯
ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় সরকারের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানমুখী উদ্যোগ ‘পিএম-দক্ষ’ প্রকল্প নিয়ে প্রশ্ন তুলেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। প্রকল্পটি বাস্তবায়নে অনিয়ম, প্রশাসনিক দুর্বলতা এবং বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার না হওয়ার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশট প্রকাশ করে প্রকল্পটির কার্যকারিতা নিয়ে উদ্বেগ জানান জয়রাম রমেশ। তাঁর দাবি, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার উদ্দেশ্যে উদ্যোগটি নেওয়া হলেও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি।

কংগ্রেস নেতার অভিযোগ, প্রকল্পটির প্রচার ও উদ্বোধনে জোর দেওয়া হলেও বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের আন্তরিকতার ঘাটতি রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক দুই বছরে প্রকল্পটির অগ্রগতি হতাশাজনক ছিল। এর আগের বছরগুলোতেও বরাদ্দ অর্থ পুরোপুরি ব্যয় করতে না পারার বিষয়টি সরকারের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

মোদি সরকারের বিরুদ্ধে জনকল্যাণমূলক কর্মসূচির প্রচারে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগও তুলেছেন জয়রাম রমেশ। তাঁর মতে, দক্ষতা বাড়ানো ও স্বনির্ভরতার সুযোগ তৈরির মতো গুরুত্বপূর্ণ লক্ষ্য বাস্তবায়নে কার্যকর পদক্ষেপের বিকল্প নেই।

সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ‘মোদি সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে, ঝোলা গোছানোর সময় হয়ে গিয়েছে।’

পিএম-দক্ষ প্রকল্পের মূল লক্ষ্য হলো সমাজের পিছিয়ে থাকা বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের দক্ষতা বৃদ্ধি এবং তাদের জীবিকার সুযোগ সম্প্রসারণ করা। কংগ্রেসের দাবি, প্রকল্পটির বাস্তব ফলাফল ও অর্থ ব্যয়ের হিসাব পর্যালোচনা করে সরকারের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম