আবারও ঢাকা-যশোর রুটে ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ আগস্ট, ২০২৬ ০২:১২:০০
ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর ঢাকা-যশোর আকাশপথে আবারও নিয়মিত ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ৯ সেপ্টেম্বর থেকে এ রুটে যাত্রী পরিবহন শুরু করবে বেসরকারি এয়ারলাইন্সটি।

নতুন পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহের তিন দিন-শনিবার, বুধবার ও বৃহস্পতিবার ঢাকা ও যশোরের মধ্যে ফ্লাইট চলাচল করবে। প্রতিদিন দুই দফায় উভয় গন্তব্যের মধ্যে যাতায়াত করবে বিমান। যাত্রী পরিবহনে ৭২ আসনের এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, দিনের প্রথম ফ্লাইট সকাল সাড়ে ৯টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে সোয়া ১০টার দিকে যশোরে পৌঁছাবে। ফিরতি ফ্লাইটটি সকাল ১০টা ৪৫ মিনিটে যশোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছাবে।

দিনের দ্বিতীয় ফ্লাইট বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকা ছাড়বে এবং বিকেল সাড়ে ৫টায় যশোরে অবতরণ করবে। যশোর থেকে সন্ধ্যা ৬টায় ছেড়ে ৬টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে বিমানটি।

এ রুটে একমুখী যাত্রার সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৪৯ টাকা। আর যাওয়া-আসার টিকিটের সর্বনিম্ন মূল্য ১১ হাজার ৪৯৮ টাকা। নির্ধারিত ভাড়ার মধ্যেই প্রযোজ্য কর ও সারচার্জ অন্তর্ভুক্ত থাকবে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহত্তর যশোর অঞ্চলের মানুষের দ্রুত যাতায়াতের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে পুনরায় এ রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ব্যবসা, চিকিৎসা, শিক্ষা ও পর্যটনের কাজে ঢাকার সঙ্গে যশোরের যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

২০১৪ সালের জুলাইয়ে ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করেছিল ইউএস-বাংলা। বর্তমানে দেশের বিভিন্ন অভ্যন্তরীণ রুটে তাদের নিয়মিত বিমান চলাচল রয়েছে।

কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের চাহিদা বাড়লে ভবিষ্যতে ঢাকা-যশোর রুটে ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম