আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ আগস্ট, ২০২৬ ১৬:১৬:৫৮
সংগৃহীত

আজ বুধবার, ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।

প্রচলিত মত অনুযায়ী, ১২ রবিউল আউয়াল মহানবী হজরত মুহাম্মদ (সা.)- এর পৃথিবীতে আগমনের দিন। একই দিনে তাঁর ওফাতও হয় বলে প্রসিদ্ধ মত রয়েছে। মানবজাতির জন্য মহানবী (সা.)- এর আগমনকে ইসলামে আল্লাহর বিশেষ রহমত হিসেবে বিবেচনা করা হয়।

৫৭০ খ্রিস্টাব্দে মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী (সা.)। জন্মের আগেই তিনি পিতাকে হারান। শৈশবেই মাতা ও দাদার মৃত্যু হলে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বেড়ে ওঠেন তিনি। পরবর্তী সময়ে ৪০ বছর বয়সে, ৬১০ খ্রিস্টাব্দে নবুয়ত লাভ করেন।

নবুয়তপ্রাপ্তির পর প্রায় ২৩ বছর তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত, ন্যায়, সত্য, মানবিকতা ও শান্তির পথে আহ্বান জানান। তাঁর প্রচার ও নেতৃত্বে আরবের তৎকালীন জাহেলি সমাজে ব্যাপক পরিবর্তন আসে।

মহানবী (সা.)- এর জীবন ও কর্ম মুসলমানদের কাছে আদর্শের অন্যতম প্রধান উৎস। তাঁর শিক্ষা ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ন্যায়, সাম্য, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশে সরকারি ছুটি রয়েছে। দিবসটি ঘিরে ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। দেশের মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে কোরআন তিলাওয়াত, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে মহানবী (সা.)- এর জীবন, আদর্শ, চরিত্র ও মানবতার প্রতি তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে।

এ উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে মহানবী (সা.)- এর শান্তি, ন্যায়, সহনশীলতা ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন। হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে সাম্য, সম্প্রীতি ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশবাসী ও বিশ্বের মুসলিম সম্প্রদায়কে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, মহানবী (সা.)- এর জীবন ও আদর্শ অনুসরণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। এ উপলক্ষে তিনি বাংলাদেশের জনগণসহ বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী (সা.)- এর জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণের পাশাপাশি সমাজে শান্তি, ন্যায়, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করছেন মুসলমানরা।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম