জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত দুই নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে তাদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি। এ সময় প্রয়াত দুই নেতার জন্য প্রার্থনা করা হয়।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচির অংশ হিসেবে তাদের সমাধিতে রাষ্ট্রপতির এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়।
সদ্য সংবাদ/এসএস