মানুষের চলাচল সহজ করতে শ্রীপুরে চুঙ্গী বসালেন হাঃ হাসান হাবিব

এ
এম এইচ রিদয় খান
৭ নভেম্বর, ২০২৬ ১৪:০৯:০০
ছবি: সদ্য সংবাদ

গাজীপুরের শ্রীপুর পৌরসভার বাগমারা গ্রামে দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে সড়কে চুঙ্গী স্থাপন করেছেন হাঃ হাসান হাবিব। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ঘনবসতিপূর্ণ এলাকায় তাঁর এই উদ্যোগে স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকার মানুষের চলাচলের পথে কাঠের তৈরি একটি অংশ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ চলছিল। পথটি ব্যবহার করতে গিয়ে নারী, শিশু ও বয়স্কদের বেশি সমস্যায় পড়তে হতো। বিশেষ করে বৃষ্টির সময় চলাচল আরও কঠিন হয়ে উঠত।

এ পরিস্থিতিতে বাসিন্দাদের দুর্ভোগ কমাতে উদ্যোগ নেন হাঃ হাসান হাবিব। এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে পৌরসভা থেকে একটি চুঙ্গী সংগ্রহ করেন তিনি। পরে সেটি সড়কে স্থাপনের মাধ্যমে চলাচলের পথটি ব্যবহারের উপযোগী করে তোলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ভাঙা অংশটির কারণে যাতায়াতে সমস্যা হচ্ছিল। চুঙ্গী স্থাপন করায় এখন পথটি দিয়ে চলাচল আগের তুলনায় সহজ হবে। জনদুর্ভোগ কমাতে এমন উদ্যোগ নেওয়ায় তাঁরা হাঃ হাসান হাবিবকে ধন্যবাদ জানান।

এ বিষয়ে হাঃ হাসান হাবিব বলেন, সাধারণ মানুষের কল্যাণের লক্ষ্য নিয়েই তিনি জনপ্রতিনিধিত্বের সঙ্গে যুক্ত হয়েছেন। মানুষের দৈনন্দিন সমস্যা সমাধান এবং এলাকার উন্নয়নে কাজ করাকে তিনি দায়িত্ব মনে করেন। ভবিষ্যতেও সুযোগ থাকলে জনস্বার্থে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবেন।

এলাকাবাসীর প্রত্যাশা, বাগমারা গ্রামের মতো এলাকার অন্যান্য সড়ক ও চলাচলের সমস্যাও সমাধানে সংশ্লিষ্টরা এগিয়ে আসবেন।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগামী বছর ঈদুল ফিতর ও আজহায় কত দিন ছুটি, জানাল সরকার সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. চাঁদপুরে নিজ বাসা থেকে আটক জেলা আ.লীগ সভাপতি নাছির উদ্দিন সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগামী বছর ঈদুল ফিতর ও আজহায় কত দিন ছুটি, জানাল সরকার সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. চাঁদপুরে নিজ বাসা থেকে আটক জেলা আ.লীগ সভাপতি নাছির উদ্দিন সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির