রুমিন ফারহানার পোস্ট ভাইরাল, উত্তাল নেটদুনিয়া

সদ্য সংবাদ ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:১৫:০৫
সংগৃহীত

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তার এক লাইনের ইংরেজি পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ২টা ২৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে রুমিন ফারহানা লেখেন, ‘No gas no bill, No service no tax’। বাংলায় এর অর্থ- গ্যাস না থাকলে বিল নয়, সেবা না মিললে কর নয়।

পোস্টে কোনো বিস্তারিত ব্যাখ্যা না থাকলেও গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে নিজের অসন্তোষ থেকেই তিনি এমন মন্তব্য করেছেন বলে প্রতীয়মান হয়।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যেও গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন এই সংসদ সদস্য।

https://www.soddosongbad.com/storage/uploads/screenshot-2026-09-05-161309-05-09-2026-04-13-44.png

সংসদে দেশের বিভিন্ন এলাকায় গ্যাস ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহের প্রসঙ্গ তুলে ধরে রুমিন ফারহানা বলেন, মানুষ রসিকতা করে বলে- ‘টুকু আসে, টুকু যায়’। তার বক্তব্যে কখন গ্যাস ও বিদ্যুৎ পাওয়া যায়, আর কখন চলে যায়- তা নিয়ে সাধারণ মানুষের অনিশ্চয়তার বিষয়টি উঠে আসে।

গ্যাস ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহে জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরে তিনি তখন পরিস্থিতির উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও বলেন।

এবার গভীর রাতে দেওয়া ফেসবুক পোস্টে ‘No gas no bill, No service no tax’ লিখে গ্যাস ও নাগরিক সেবা নিয়ে নিজের অবস্থান আরও সংক্ষিপ্তভাবে তুলে ধরলেন রুমিন ফারহানা। তার এই পোস্ট নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া।

সদ্য সংবাদ/এসকে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. রুমিন ফারহানার পোস্ট ভাইরাল, উত্তাল নেটদুনিয়া সদ্য. নতুন পে স্কেলের গেজেট নিয়ে এলো সুখবর সদ্য. গালি দিয়ে সিফাত কারাগারে, রাশেদ খান প্রধানমন্ত্রীর কার্যালয়ে: মাসুদ কামাল সদ্য. এখনও লাগেনি মিটার, তবু চলে এলো বিদ্যুৎ বিল! সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. চলতি মাসেই দেশে আসছে সারভর্তি ৭ জাহাজ সদ্য. ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. রুমিন ফারহানার পোস্ট ভাইরাল, উত্তাল নেটদুনিয়া সদ্য. নতুন পে স্কেলের গেজেট নিয়ে এলো সুখবর সদ্য. গালি দিয়ে সিফাত কারাগারে, রাশেদ খান প্রধানমন্ত্রীর কার্যালয়ে: মাসুদ কামাল সদ্য. এখনও লাগেনি মিটার, তবু চলে এলো বিদ্যুৎ বিল! সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. চলতি মাসেই দেশে আসছে সারভর্তি ৭ জাহাজ সদ্য. ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী