সৌদিতে নিহত আলেমের পরিবারের পাশে আহমাদুল্লাহ, দিলেন ১০ লাখ টাকা সহায়তা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৬ ১২:৫৩:৩৪
ছবি: সংগৃহীত

সৌদি আরবে হামলায় নিহত বাংলাদেশি আলেম মুফতি মুহাম্মাদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়িয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। তাঁর তিন এতিম সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে পরিবারটির হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নিহত আলেমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাঁদের প্রতি সমবেদনা জানান এবং সন্তানদের জন্য আর্থিক সহায়তা হিসেবে চেক হস্তান্তর করেন।

পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন শায়খ আহমাদুল্লাহ। তিনি জানান, সৌদি আরবের রিয়াদে ইহরাম অবস্থায় নিহত নাসরুল্লাহ বদরের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাঁরা সেখানে গিয়েছিলেন। পাশাপাশি তাঁর তিন এতিম সন্তানের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে।

পোস্টে শায়খ আহমাদুল্লাহ নিহত নাসরুল্লাহ বদরের জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করেন। একই সঙ্গে শোকাহত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দিতে মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত হন মুফতি মুহাম্মাদ নাসরুল্লাহ বদর। পবিত্র বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সদ্য. গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক হোসেন সদ্য. দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন সদ্য. ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ সদ্য. আজ মহাষ্টমী ও কুমারী পূজা, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ সদ্য. ৭ সচিবের দপ্তর বদল, নতুন তিন সচিব সদ্য. শেরেবাংলা নগরে যাচ্ছে বাংলাদেশ সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন সদ্য. সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. পদত্যাগের খবরকে গুজব বললেন প্রতিমন্ত্রী ইশরাক সদ্য. বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার সদ্য. ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সদ্য. গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক হোসেন সদ্য. দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন সদ্য. ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ সদ্য. আজ মহাষ্টমী ও কুমারী পূজা, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ সদ্য. ৭ সচিবের দপ্তর বদল, নতুন তিন সচিব সদ্য. শেরেবাংলা নগরে যাচ্ছে বাংলাদেশ সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন সদ্য. সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. পদত্যাগের খবরকে গুজব বললেন প্রতিমন্ত্রী ইশরাক সদ্য. বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার