১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা: রাশেদ খাঁন

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ নভেম্বর, ২০২৬ ১৫:৫০:৫২
ছবি: সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার আগের বক্তব্যে স্পষ্টতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, নির্ধারিত তারিখে ফেরার ঘোষণা থেকে একধরনের সরে এসেছেন ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৯ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি বলেন, ১৬ ডিসেম্বর যত কাছে আসবে, এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্যের সুরেও পরিবর্তন দেখা যাবে।

পোস্টের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী এম এ আরাফাতের একটি টক শোর ভিডিও যুক্ত করেন রাশেদ খাঁন। সেখানে আরাফাতের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সঙ্গে সম্পর্কিত।

রাশেদ খাঁনের ভাষ্য, শনিবার রাতে ফেসবুক লাইভের অডিও বার্তায় শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে শর্তসাপেক্ষে কথা বলেছেন। পরে অন্য একটি বক্তব্যেও সুযোগ পেলে দেশে ফেরার কথা বলেছেন। তবে ১৬ ডিসেম্বরই দেশে ফিরবেন—এমন কোনো সুস্পষ্ট ঘোষণা তিনি দেননি বলে দাবি করেন রাশেদ খাঁন।

এ পরিস্থিতিতে শেখ হাসিনা নির্ধারিত দিনে ফেরার ঘোষণা থেকে নিজেকে কিছুটা সরিয়ে নিয়েছেন বলে মনে করছেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন আরও বলেন, যারা আগুন-সন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের সবার পক্ষে ভারতে পালিয়ে যাওয়া সম্ভব হবে না। শেখ হাসিনার অডিও বক্তব্যের পর এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে নতুন করে জনগণের প্রতিরোধের মুখে পড়লে সংশ্লিষ্টদের জন্য পরিস্থিতি কঠিন হতে পারে বলেও সতর্ক করেন রাশেদ খাঁন। এ প্রসঙ্গে বাগেরহাটের মানুষের প্রতিরোধের কথাও উল্লেখ করেন তিনি।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ সদ্য. ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ যান চলাচল সদ্য. পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ৮ কর্মকর্তা সদ্য. উচ্চশিক্ষায় সনদ নয়, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার সদ্য. আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আমদানিকারকদের রাজি করিয়ে আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী