জিয়া-খালেদা জিয়াও নিজেকে চিনবে কিনা সন্দেহ- সিটি কর্পোরেশনের ‘জুলাই গ্রাফিতি’ নিয়ে সারজিস

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬ ০০:৫৪:৪১
ছবি: সংগৃহীত

আগারগাঁও থেকে মিরপুর ১০ পর্যন্ত মেট্রোরেলের পিলারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আঁকা জুলাই গ্রাফিতির মান ও শৈলী নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। গ্রাফিতিগুলোকে হাসির খোরাক ও বিএনপির দলীয় স্তুতি আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেছেন, অর্থ ভাগবাটোয়ারার পর সামান্য বরাদ্দ দিয়ে দায়সারাভাবে কাজ করা হয়েছে।

সারজিসের দাবি, যাদের ছবি ও স্মৃতি তুলে ধরতে গ্রাফিতিগুলো আঁকা হয়েছে, তারা নিজেরাই সেগুলো দেখে লজ্জা পেতেন। এমনকি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া কিংবা শহীদ আবু সাঈদও গ্রাফিতিতে নিজেদের চিনতে পারতেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন সারজিস।

পোস্টে তিনি লেখেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে আগারগাঁও থেকে মিরপুর ১০ পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের গ্রাফিতি আঁকার ঘোষণা দেওয়া হয়েছিল। উদ্যোগটিকে তারা সাধুবাদ জানিয়েছিলেন। তবে গতকাল পিলারগুলোতে আঁকা গ্রাফিতি দেখে হতাশ হয়েছেন বলে জানান তিনি।

সারজিস লেখেন, যাদের গ্রাফিতিতে তুলে ধরা হয়েছে, তারা এগুলো দেখলে নিজেরাই লজ্জায় মুখ লুকাতেন। অন্যদের কথা বাদ দিলেও জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া কিংবা শহীদ আবু সাঈদ নিজেদের চিনতে পারতেন কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। তাঁর অভিযোগ, জুলাইয়ের গ্রাফিতির চেয়ে বিএনপির দলীয় স্তুতিই বেশি ফুটে উঠেছে।

এনসিপির এই নেতা আরও লেখেন, কাজটি স্মৃতিচারণের চেয়ে বেশি হাসির খোরাকে পরিণত হয়েছে। লেখার মান, রঙের গুণগত মান এবং কাজের সামগ্রিক মান দেখে তাঁর মনে হয়েছে, সংশ্লিষ্ট সবার মধ্যে অর্থ ভাগবাটোয়ারার পর অবশিষ্ট সামান্য টাকা দিয়ে কাজগুলো করা হয়েছে। তাঁর ভাষায়, সুযোগ পেলে পুরো অর্থই আত্মসাৎ করা হতো।

গ্রাফিতিগুলোকে বিএনপির বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের পাঠ্যবইয়ের উদাহরণ হিসেবেও উল্লেখ করেন সারজিস। তিনি অভিযোগ করেন, টেন্ডারের সময় অর্থ আত্মসাৎ করা হয়। এরপর স্থানীয় নেতারা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করেন। সবশেষে যে অর্থ অবশিষ্ট থাকে, তা দিয়ে টেকসই ও মানসম্মত কোনো কাজ করা সম্ভব হয় না।

তবে একই সড়কের শেরেবাংলা নগর এলাকায় অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আঁকা জুলাইয়ের গ্রাফিতির প্রশংসা করে সারজিস লেখেন, সেখানকার গ্রাফিতিগুলো মানুষের হৃদয় ছুঁয়ে যায়।​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের সদ্য. আগামীকাল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ডাকল জামায়াত সদ্য. জিয়া-খালেদা জিয়াও নিজেকে চিনবে কিনা সন্দেহ- সিটি কর্পোরেশনের ‘জুলাই গ্রাফিতি’ নিয়ে সারজিস সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের সদ্য. আগামীকাল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ডাকল জামায়াত সদ্য. জিয়া-খালেদা জিয়াও নিজেকে চিনবে কিনা সন্দেহ- সিটি কর্পোরেশনের ‘জুলাই গ্রাফিতি’ নিয়ে সারজিস