প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি করালেন প্রেমিকা!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদে এক চাঞ্চল্যকর ঘটনায় পিতল ব্যবসায়ীর মেয়ে নিজের প্রেমিককে সঙ্গে নিয়ে বাবার বাড়িতেই ডাকাতির পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা করেছেন বলে অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, গত ১১ মে ভোররাতে ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের বাড়িতে সশস্ত্র ডাকাত দল হানা দেয়। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা নগদ অর্থ ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে নেয়। ডাকাতরা প্রমাণ নষ্ট করতে বাড়ির সিসিটিভি ক্যামেরার ডিভিআরও সঙ্গে নিয়ে যায়। এসময় প্রায় ১ কোটি ২০ লাখ রুপি নগদ ও স্বর্ণালঙ্কার লুট করা হয়।

ঘটনার পর তদন্তে নেমে পুলিশ চাঞ্চল্যকর তথ্য পায়। জানা যায়, পিতল ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের মেয়ে আরিবা দীর্ঘদিন ধরে আমরাহ জেলার বাসিন্দা আরশাদ ওয়ারসির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। পরিবারের আপত্তি থাকায় তারা বিয়েতে বাধা পেয়ে একসঙ্গে বাড়ি থেকে টাকা লুট করে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেন তারা।

তদন্তে আরও জানা যায়, আরিবা আগে থেকেই বাড়ির অর্থনৈতিক অবস্থার তথ্য তার প্রেমিককে দেন। এমনকি এক মাস আগে তিনি বাড়ির প্রধান ফটকের চাবিও সরবরাহ করেন এবং ঘটনার রাতে ডিজিটাল লক খুলে দেন, যাতে ডাকাত দল সহজেই ভেতরে প্রবেশ করতে পারে।

পুলিশ অভিযান চালিয়ে এখন পর্যন্ত আরিবা, তার প্রেমিক আরশাদসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ৪৭ লাখ ২৪ হাজার রুপি নগদ, চারটি দেশি পিস্তল, পাঁচটি মোবাইল ফোন ও দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং বাকি অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধারেও অভিযান চলছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, নিজের মেয়ের এমন কর্মকাণ্ডে স্তব্ধ হয়ে পড়েছে ব্যবসায়ী পরিবার। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 
সূত্র: ইন্ডিয়া টুডে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে