আর নেই গজনি খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ আগস্ট, ২০২৬ ২১:১৬:০০
ছবি: সংগৃহীত

পর্দায় যার উপস্থিতিই তৈরি করত আতঙ্ক, শক্তিশালী অভিনয় দিয়ে যিনি দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন সেই ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই। জনপ্রিয় সিনেমা ‘গজনি’র খলচরিত্রে অভিনয় করে উপমহাদেশে পরিচিতি পাওয়া এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে।

প্রদীপের বয়স হয়েছিল ৭৪ বছর। তার মৃত্যুর খবর ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতার ব্যবস্থাপক সিদ্ধার্থ তিওয়ারি। তিনি জানান, প্রদীপ দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন। কিছুদিন আগে আবার ফিরে আসে এই ঘাতক ব্যধি। এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রদীপ রাওয়াত। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে এবার চলেই গেলেন।

প্রদীপ রাওয়াতের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন ভারতের চলচ্চিত্র অঙ্গনের অনেকেই।

প্রদীপ রাওয়াতের জন্ম ১৯৫২ সালের ২১ জানুয়ারি ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে। অভিনয়জীবনের শুরু টেলিভিশনে। বি আর চোপড়ার কালজয়ী ধারাবাহিক ‘মহাভারত’ এ অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। এরপর আসেন বড় পর্দায়। সেখানেও নিজেকে প্রতিষ্ঠা করেন প্রভাবশালী অভিনেতা হিসেবে।

সিনেমায় প্রদীপের অভিষেক ১৯৮৫ সালে ‘অ্যাতবার’-এর মাধ্যমে। গত শতকের নব্বইয়ের দশকে ‘অগ্নিপথ’, ‘কয়লা’, ‘সরফরোশ’ ও ‘মেজর সাব’-এর মতো সিনেমায় তার অভিনয় বিশেষভাবে নজর কাড়ে। তবে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লগান’ ছবিতে দেবা সিং সোধি চরিত্র এবং ২০০৮ সালে আমির খান অভিনীত ‘গজনি’তে নির্মম খলনায়ক ‘গজনি ধর্মাত্মা’ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি বিপুল জনপ্রিয়তা পান। তারও আগে ২০০৫ সালে সূর্য অভিনীত তামিল ‘গজনি’তেও একই চরিত্রে অভিনয় করে দক্ষিণ ভারতের দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পান তিনি।

চার দশকেরও বেশি সময়ের কর্মজীবনে হিন্দি, তেলেগু, তামিল, নেপালিসহ বিভিন্ন ভাষার শতাধিক চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন প্রদীপ রাওয়াত। পর্দায় তার বলিষ্ঠ উপস্থিতি, গভীর কণ্ঠস্বর এবং স্বতন্ত্র খলচরিত্রের অভিনয় তাকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম স্মরণীয় অভিনেতায় পরিণত করেছে।

বলিউডে প্রদীপ রাওয়াতকে সর্বশেষ দেখা গেছে গত বছরের ‘ছাবা’ সিনেমায়।

অভিনয়ের জন্য প্রদীপ রাওয়াত সেরা খলঅভিনেতার ফিল্মফেয়ার (তেলুগু) পুরস্কার পেয়েছেন ২০০৪ সালে। একই বছর পেয়েছেন নন্দী পুরস্কারও। তবে বলিউডে উল্লেখযোগ্য কোনো পুরস্কার জোটেনি তার ঝুলিতে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড