আর্জেন্টিনা-ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়া প্যারাগুয়ের এই অবস্থা যে কারণে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসে ছিল প্যারাগুয়ে। তবে বিশ্বকাপের মূল মঞ্চে নেমে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে দক্ষিণ আমেরিকার দলটি। নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে গেছে তারা।

ম্যাচের আগে চোটের কারণে তারকা ফুটবলার জুলিও এনসিসোকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল। শেষ মুহূর্তে তাকে একাদশে রাখা হলেও পুরো ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। একইভাবে নিস্প্রভ ছিলেন অভিজ্ঞ মিডফিল্ডার মিগেল আলমিরনও।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিক যুক্তরাষ্ট্র। প্যারাগুয়ের রক্ষণভাগকে চাপে রেখে তারা দ্রুত গোলের সুযোগ তৈরি করতে থাকে। প্রথম গোলটি আসে প্রতিপক্ষের আত্মঘাতী ভুলে। ক্রিশ্চিয়ান পুলিসিকের নিচু ক্রস ঠেকাতে গিয়ে বল নিজেদের জালেই জড়িয়ে দেন দামিয়ান বোবাদিয়া।

গোল হজমের পর পরিকল্পনা বদলাতে বাধ্য হয় কোচ গুস্তাভো আলফারোর দল। সেই সুযোগ কাজে লাগিয়ে আরও আক্রমণ বাড়ায় যুক্তরাষ্ট্র। বিরতির আগেই ফ্লোরিয়ান বালোগানের জোড়া গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্যারাগুয়ে। বদলি হিসেবে নেমে মরিসিও একটি গোল শোধ করেন। তার দারুণ অবস্থান নির্বাচন ও নিখুঁত ফিনিশিং দলকে কিছুটা আশা জাগালেও ম্যাচে ফেরার মতো পরিস্থিতি তৈরি করতে পারেনি তারা।

মরিসিওর গোলের পর আবারও খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় যুক্তরাষ্ট্র। শেষ দিকে জিও রেইনা আরও একটি গোল করলে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

এই পরাজয়ে বিশ্বকাপে প্যারাগুয়ের পথ কঠিন হয়ে পড়েছে। তারকা খেলোয়াড়দের নিষ্প্রভ পারফরম্যান্স, শুরুতেই গোল হজমের ধাক্কা সামাল দিতে না পারা এবং কৌশলগত সীমাবদ্ধতার কারণেই বাছাইপর্বে আলো ছড়ানো দলটি বিশ্বকাপের মঞ্চে হোঁচট খেল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি