বকেয়া বেতনের দাবিতে কাঁচপুরে শ্রমিকদের সড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে কাঁচপুরে শ্রমিকদের সড়ক অবরোধ
A
Admin
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মালেক জুট মিলের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কাচপুরে ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি চলে দুই ঘণ্টাব্যাপী। এ সময় শ্রমিকরা ‘বকেয়া বেতন চাই’, ‘শ্রমিক ছাঁটাই চলবে না’ এমন নানা স্লোগানে বিক্ষোভ করেন।
শ্রমিকদের অভিযোগ, মালেক জুট মিল কর্তৃপক্ষ গত চার সপ্তাহ ধরে বেতন বকেয়া রেখেছে। এর মধ্যে হঠাৎ করে কোনো নোটিশ ছাড়াই মিল বন্ধ ঘোষণা করা হয়। তারা জানান, এই ঘোষণার প্রতিবাদ ও বেতন পরিশোধের দাবিতেই তারা মহাসড়কে অবস্থান নেন।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকের মধ্যেই বকেয়া পরিশোধ করতে হবে। কোনো ধরনের নোটিশ ছাড়াই ছাঁটাই কিংবা সন্ত্রাসী দিয়ে মিল বন্ধের চেষ্টা করলে আবারও রাস্তায় নামতে বাধ্য হবেন তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মালেক জুট মিলের উপব্যবস্থাপনা পরিচালক (ডিজিএম) মাকসুদুর রহমান ও কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ। তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, শ্রমিকদের দাবি মালিক পক্ষের কাছে তুলে ধরা হয়েছে। তাদের আশ্বাসে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে মহাসড়ক থেকে সরে যান। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে এর দায় মালিক পক্ষকেই নিতে হবে।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
বিজ্ঞাপনের জন্য খালি স্পেস
এই বিভাগের আরও খবর
নতুন ব্রিজে পুলিশ বক্সের সামনে মাদক বেচাকেনা, প্রশ্নবিদ্ধ পুলিশের ভূমিকা
২৫ অক্টোবর, ২০২৬
সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেপ্তার
২৫ অক্টোবর, ২০২৬
শেরপুরে ২৪ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, গ্রেপ্তার ১
২৪ অক্টোবর, ২০২৬
শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন ৩০২৫ জন
২৪ অক্টোবর, ২০২৬
নির্বাচনে কারচুপি হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: গোলাম পরওয়ার
২৪ অক্টোবর, ২০২৬
-
সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল
-
ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি
-
জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা
-
নতুন ব্রিজে পুলিশ বক্সের সামনে মাদক বেচাকেনা, প্রশ্নবিদ্ধ পুলিশের ভূমিকা
-
শ্যামলীতে সাংবাদিক দম্পতি ছিনতাইয়ের শিকার
-
সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেপ্তার
-
প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর
-
শেরপুরে ২৪ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, গ্রেপ্তার ১
-
‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা
-
শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন ৩০২৫ জন