চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান রাষ্ট্রপতি। সেখানে তিনি ভূমিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন।
রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সদ্য সংবাদ/এসএস