ক্যাম্পাস
ইবি ঐক্যমঞ্চের আহ্বায়ক নাজমুল, সদস্য সচিব রিফাত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ ‘ঐক্যমঞ্চ’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে কাম ফর রোড চাইল্ড (সিআরসি)-এর সভাপতি মো. নাজমুল হোসাইন এবং সদস্যসচিব হিসেবে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)-এর সভাপতি নূর হোসাইন আল রিফাত মনোনীত হয়েছেন। গত শনিবার (৪ জুলাই) সংগঠনটির আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইবি শিক্ষার্থীর উদ্যোগে ১০০০ রক্তকাঞ্চন বৃক্ষ রোপণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মো. মানিক রহমানের উদ্যোগে ক্যাম্পাসজুড়ে ১০০০ রক্তকাঞ্চন (জার্মানির ল্যাভেন্ডার প্রজাতি) চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ, ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধন এবং সামাজিক দায়বদ্ধতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন ওই শিক্ষার্থী। তিনি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রোববার (৫ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. সরওয়ার মুর্শেদ, শিক্ষার্থী মো. মানিক রহমান এবং তার সহপাঠীরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কুবি ছাত্রদলের আনন্দ মিছিল
আনন্দ মিছিল শেষে কুবি ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্যসচিব আবুল বাশার বলেন, “নবগঠিত কমিটির নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব ধরনের অধিকার আদায়ে ছাত্রদল কাজ করবে। আপনারা জানেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট, হলের খাবারের নিম্নমান এবং আশপাশের দোকানগুলোর খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের নানা অভিযোগ রয়েছে। আমরা এসব সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করব। তিনি আরও বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নের নামে যে লুটপাট হয়েছে এবং আমাদের ক্যাম্পাসকে বিচ্ছিন্ন করার যে ষড়যন্ত্র হয়েছে, আমরা তা বাস্তবায়িত হতে দেব না। ছাত্রদলের নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে একীভূত করা হবে এবং শিক্ষার্থীদের অধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
ভোক্তা অধিকার সংগঠন সিওয়াইবির কুবি শাখায় নেতৃত্বে জোবাইর-রাহীম
ভোক্তা অধিকারবিষয়ক সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) যুব শাখা কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)-এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জোবাইর হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাহীম। রোববার (৫ জুলাই) সিওয়াইবির প্রচার সম্পাদক মোহাম্মদ সৌরভ মণ্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ২০ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ইবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন, তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আহ্বায়ক কমিটি গঠন করায় বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে শাখা ছাত্রদল।
জাবিতে নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণ করতে গিয়ে আটক যুবক
আটক ব্যক্তি কেরানীগঞ্জের বাসিন্দা রিয়াজ আহমেদ (রাজ)। তিনি নিজেকে আরএফএল ইলেকট্রনিক্স গ্রুপের ব্রাঞ্চ ম্যানেজার বলে পরিচয় দিয়েছেন। অভিযোগপত্র ও ভুক্তভোগীর সহপাঠীদের সূত্রে জানা যায়, অভিযুক্ত রিয়াজ নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে প্রবেশ করেন। এ সময় এক শিক্ষার্থী তাকে ওয়াশরুমের ভেতরে দেখে পরিচয় ও সেখানে প্রবেশের কারণ জানতে চান। সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় ওই শিক্ষার্থী বাইরে থাকা অন্যদের বিষয়টি জানান।
ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ, অডিও ফাঁস
জানা গেছে, সম্প্রতি ইবিতে আর্জেন্টিনা ফ্যানস ইউনিটির নতুন কমিটি ঘোষণা করা হয়, যেখানে আসিফ হাসান লিখনকে সভাপতি এবং মনিরুজ্জামান মিমকে সাধারণ সম্পাদক করা হয়। এই কমিটিকে কেন্দ্র করে বৈছাআ নেতা বাঁধন বিশ্বাস স্পর্শ তাঁর ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। পোস্টে তিনি নবগঠিত কমিটিকে ‘ছাত্রলীগের পুনর্বাসিত আর্জেন্টিনা কমিটি’ বলে আখ্যায়িত করেন এবং সভাপতি আসিফ হাসান লিখনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া ও সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগ তোলেন।
কুবিতে গাউসিয়া কমিটির বৃক্ষরোপণ কর্মসূচি
জুলাই আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার স্মরণ এবং শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী, সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে অংশগ্রহণকারীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়।
কুবিতে ইএলডিসির উদ্যোগে নেতৃত্ব উন্নয়নমূলক এমটিডিপি ৬.০ সেশন অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এন্টারপ্রেনারশিপ লিডারশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমটিডিপি) ৬.০’ শীর্ষক দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ সেশন। শনিবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে সকাল ১০টায় এ সেশন শুরু হয়। এতে ক্লাবের নবনিযুক্ত ৩০ জন ম্যানেজমেন্ট ট্রেইনি অংশ নেন
ইবির ফলিত রসায়ন বিভাগের উদ্যোগে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, ২-০ তে জয় আর্জেন্টিনার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক ফোরামের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ২-০ ব্যবধানে জয়ী হয়েছে আর্জেন্টিনা। রবিবার (০৫ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটির উদ্বোধন করেন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. শরিফ মো. আল রেজা এবং অধ্যাপক ড. মিনহাজুল হক।
শিক্ষার্থীদের অভিযোগে নতুন মোড়, চাপে নোবিপ্রবির পরিসংখ্যান বিভাগ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইফতেখার পারভেজ পুইয়ান ও তাঁর স্ত্রী প্রভাষক মীম্মা তাবাসসুমের বিরুদ্ধে ওঠা অনিয়ম, নম্বর মূল্যায়নে অসঙ্গতি, মানসিক হয়রানি এবং শিক্ষার্থীদের সঙ্গে আচরণ নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট ও মন্তব্যে নানা অভিযোগ প্রকাশ করায় বিষয়টি ক্যাম্পাসজুড়ে আলোচনার কেন্দ্রে এসেছে। এর আগে সিলেবাসে অনুমোদন না থাকা সত্ত্বেও শিক্ষা সফরের বিল উত্তোলন এবং নম্বর টেম্পারিংয়ের অভিযোগ সামনে আসে। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্তের উদ্যোগ নেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করতে শুরু করেন। তাঁদের অনেকের দাবি, দীর্ঘদিন ধরে বিভাগে এমন একটি পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে মতভিন্ন শিক্ষার্থীরা একাডেমিক ও মানসিক চাপে থাকতেন।
নোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর ‘ম্যাংগো লাভার’ অফিসে হামলা, ১৫ লাখ টাকা লুট
রাজশাহীতে পারিবারিক বিরোধের জেরে ‘ম্যাংগো লাভার’ নামের একটি অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের দুই কর্মচারী গুরুতর আহত হয়েছেন। ভুক্তভোগী পক্ষের দাবি, হামলাকারীরা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে নগদ ১৫ লাখ টাকার বেশি লুট করে নিয়ে গেছে।