চলো পাল্টাই ফাউন্ডেশনের ‘উষ্ণতার আবরণ’ কর্মসূচির দ্বিতীয় ধাপ সম্পন্ন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
নোয়াখালীর রামগতি উপজেলার চর পোড়াগাছা গ্রাম ও আলেকজান্ডার মেঘনা পাড় এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন চলো পাল্টাই ফাউন্ডেশন।

গত ৮ জানুয়ারি সংগঠনটির ৮ম শীত নিবারণ অভিযান ‘উষ্ণতার আবরণ’ কর্মসূচির দ্বিতীয় ধাপের এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

সংগঠন সূত্রে জানা যায়, দ্বিতীয় ধাপে নোয়াখালী জেলার দুটি ভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রথমে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা গ্রামে ১৫০টি পরিবারে কম্বল বিতরণ করা হয়। পরে আলেকজান্ডার মেঘনা পাড় এলাকায় বসবাসকারী ১০০টি পরিবারের মাঝে কম্বল দেওয়া হয়। পাশাপাশি নোয়াখালী পাড় এলাকার ২১টি পরিবারের কাছে ঘরে ঘরে গিয়ে কম্বল পৌঁছে দেওয়া হয়

এ প্রসঙ্গেচলো পাল্টাই ফাউন্ডেশনের সেক্রেটারি মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, 'প্রতি বছরের মতো এবারও মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে ৮ম বারের মতো আমরা শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। শীত আমাদের জন্য হয়তো সাময়িক অস্বস্তি, কিন্তু অনেক মানুষের কাছে এটি টিকে থাকার এক নির্মম লড়াই। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই আমরা আমাদের এই কর্মসূচিকে তিন ধাপে, তিনটি ভিন্ন স্পটে বাস্তবায়ন করে থাকি।'

সংগঠনটির সভাপতি নূরুন নবি বলেন, 'আমরা চাই না কোনো মানুষই শীতের প্রকোপে অসহায় হয়ে পড়ুক। ‘উষ্ণতার আবরণ’ কর্মসূচির মাধ্যমে আমরা সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, যাদের কথা কেউ ভাবে না। চরের মানুষ কিংবা রেলস্টেশনের ছিন্নমূল মানুষ—সবার কাছেই আমরা পৌঁছে দিতে চাই ভালোবাসার আবরণ। আমাদের এই স্বপ্নযাত্রায় যারা পাশে ছিলেন, তাঁদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। বদলে যাক সমাজ, হাসুক মানবতা।'

উল্লেখ্য, চলো পাল্টাই ফাউন্ডেশন, নোবিপ্রবি প্রতি বছর শীত মৌসুমে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে ধারাবাহিকভাবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালনা করে আসছে। ‘উষ্ণতার আবরণ’ কর্মসূচির মাধ্যমে সংগঠনটি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

সদ্য সংবাদ/মেহরাজ হোসেন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম