এবছর হজের জন্য নিবন্ধন করেছেন ৭৬,৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
২০২৬ সালে পবিত্র হজ পালনের জন্য মোট ৭৬ হাজার ৫৮০ জন বাংলাদেশি নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৭২ হাজার ৩৪৪ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৬০ জন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। নিবন্ধিত হজযাত্রীদের পাশাপাশি চিকিৎসক দল, হজ গাইড, প্রশাসনিক ও কারিগরি সহায়ক টিমও সৌদি আরবে যাবেন। এসব সহায়ক দলের তালিকা সৌদি কর্তৃপক্ষের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

হজ অফিসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন হজ পালন করবেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক বাসসকে জানান, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী ২০২৬ সালের হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ছিল ২০২৫ সালের ১৬ অক্টোবর। একই বছরের ২৭ জুলাই নিবন্ধন কার্যক্রম শুরু হয়।

মন্ত্রণালয় হজ এজেন্সি ও এয়ারলাইনসগুলোকে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে। এ বছর হজযাত্রীদের বহনে দায়িত্ব পালন করবে তিনটি এয়ারলাইনস—বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদিয়া এয়ারলাইনস এবং ফ্লাইনাস এয়ারলাইনস।

সূত্র জানায়, ২০২৬ সালের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। নির্দেশনা অনুযায়ী, প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে মোট হজযাত্রীর ২০ শতাংশ পাঠাতে হবে। বাকি যাত্রীদের প্রথম ও শেষ পর্যায়ের ফ্লাইটে পাঠানো হবে। কোনো এজেন্সি প্রথম বা শেষ পর্যায়ের ফ্লাইটে ৩০ শতাংশের কম এবং ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করতে পারবে না।

সৌদি সরকার সব হজযাত্রীর জন্য মেডিক্যাল ফিটনেস সনদ বাধ্যতামূলক করেছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “হজযাত্রা নির্বিঘ্ন করতে স্বাস্থ্য সচেতন থাকা অত্যন্ত জরুরি। শারীরিক ও মানসিক প্রস্তুতির পাশাপাশি সাধারণ স্বাস্থ্য সমস্যার মোকাবিলায় হজযাত্রীদের প্রস্তুত থাকতে হবে।”

উল্লেখ্য, হজযাত্রীরা ই-হজ সিস্টেম, লাব্বাইক মোবাইল অ্যাপ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামী ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বায়তুল মোকাররম হজ অফিস এবং আশকোনা হজ অফিসের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ইস্যু করা নির্দেশনায় সঠিকভাবে টিকিট ইস্যু ও ফ্লাইট পরিচালনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্যাটিং বিপর্যয়ে ফাইনালের স্বপ্ন ফিকে বাংলাদেশের সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫ সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্যাটিং বিপর্যয়ে ফাইনালের স্বপ্ন ফিকে বাংলাদেশের সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫