এক কোটি টাকা দিলে কেস থেকে আমার নাম উঠিয়ে দেবে: সাকিব আল হাসান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
আবারও আলোচনায় এসেছেন বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তী সাকিব আল হাসান। তবে এবার মাঠের ২২ গজের পারফরম্যান্স দিয়ে নয়, বরং মামলা ও রাজনৈতিক ইস্যু নিয়ে করা মন্তব্যে এখন সংবাদের শিরোনাম এই বিশ্বসেরা অলরাউন্ডার।

সম্প্রতি দেশের আলোচিত জাতীয় দৈনিক প্রথম আলোকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে নিজের বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে এক বিস্ফোরক তথ্য দিয়েছেন সাকিব আল হাসান। সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মামলা থেকে তার নাম সরিয়ে দেওয়ার বিনিময়ে এক কোটি টাকার প্রস্তাব পেয়েছেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা করা হয়। এর মধ্যে কয়েকটি মামলায় যুক্ত করা হয় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের নামও।

তবে সাকিব জানান, একটি মহল অর্থের বিনিময়ে মামলা থেকে তাকে রেহাই দেওয়ার প্রস্তাব দিয়েছে।

তিনি জানান, একটি পক্ষ তার কাছে প্রস্তাব দিয়েছিল যে, নির্দিষ্ট পরিমাণ অর্থ দিলে মামলাগুলোর তালিকা থেকে তার নাম সরিয়ে দেওয়া হবে। তবে যারা এই প্রস্তাব দিয়েছে তারা নিজেরাও জানে না যে মামলা হওয়ার পর শুধু বাদীপক্ষ চাইলে নাম সরিয়ে ফেলা সম্ভব নয়।

সাকিব আল হাসান সাক্ষাৎকারে বলেন, ‘তারা বলেছে যে এক কোটি টাকা দিলে আমার নাম কেস থেকে উঠিয়ে দেবে। তবে যে বা যারা টাকাটা দাবি করছে, তাদের ধারণা নেই যে কেসটা যেহেতু করে ফেলেছে, এখন চাইলেও তারা নাম ওঠাতে পারবে না। বা তারা ওঠালেও পুলিশ যে ওঠাবে বিষয়টা তা না। আলটিমেটলি পুলিশের থেকেই এটার ক্লিয়ারেন্স আসতে হবে যে আমার কোনো সম্পৃক্ততা ছিল না।’ 

'কারা প্রস্তাব দিয়েছিল' এ বিষয়ে প্রশ্ন করা হলে সাবেক এই টাইগার অলরাউন্ডার জানান, এফআইআরে বাদীপক্ষের যোগাযোগের জন্য যার নাম ছিল, তিনি কয়েকজনের মাধ্যমে বিষয়টি পৌঁছে দেন। তবে কার মাধ্যমে যোগাযোগ হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।

'প্রস্তাব পেয়ে কী উত্তর দিয়েছিলেন' জানতে চাইলে সাকিব বলেন, ‘আচ্ছা, এসব টাকা দিয়ে কেন করতে হবে ভাই? টাকা দেওয়া মানে তো হচ্ছে আমার সমস্যা আছে, আমি চাচ্ছি যে আমাকে এখান থেকে বাঁচিয়ে দেওয়া হোক। হতে পারে তারা ভেবেছে আমার কাছে অনেক বেশি টাকা, চাইলেই হলো। আমিও এই আশাই করি, যেন অনেক বেশি টাকা থাকে আমার কোনো সময়।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি