জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে নতুন ভাঙনের আভাস, সিদ্ধান্ত ১০ জুন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে আবারও ভাঙনের গুঞ্জন দেখা দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পর এবার বাংলাদেশ খেলাফত আন্দোলনও জোট থেকে সরে যাওয়ার বিষয়ে ভাবছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামী ১০ জুন।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী আজকের পত্রিকাকে জানিয়েছেন, দলটি বর্তমানে জোটের কার্যক্রমে সক্রিয় নেই এবং জোটে থাকা না থাকার বিষয়ে আগামী ১০ জুন অনুষ্ঠিতব্য মজলিসে আমেলার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

খেলাফত আন্দোলন জোট ছাড়ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের সমঝোতা ছিল মূলত নির্বাচনী সমঝোতা। এখন নির্বাচন শেষ হয়েছে। পাশাপাশি নির্বাচনী বিষয়গুলোতেও জোট আমাদের সঙ্গে প্রত্যাশিত আচরণ করেনি। এ কারণে নেতা-কর্মীদের মধ্যে কিছুটা অসন্তোষ রয়েছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে জোটের কোনো কর্মসূচিতে আমরা অংশ নিচ্ছি না। তবে আনুষ্ঠানিকভাবে জোট ছাড়ার সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।”

ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় ইসলামপন্থী দলগুলোর বৃহত্তর ঐক্যের উদ্যোগের অংশ হিসেবে ২০২৫ সালের অক্টোবরে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় নির্বাচনী জোট গঠিত হয়। ‘ওয়ান বক্স পলিসি’ বা একক প্রার্থী দেওয়ার কৌশলকে সামনে রেখে এই জোটের যাত্রা শুরু হয়েছিল।

তবে শুরু থেকেই আসন বণ্টন নিয়ে শরিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দেয়। বিশেষ করে জনপ্রিয়তার ভিত্তিতে আসন ভাগাভাগি নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে দূরত্ব তৈরি হয়। দীর্ঘ আলোচনার পরও সমঝোতা না হওয়ায় চলতি বছরের ১৬ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।

এখন বাংলাদেশ খেলাফত আন্দোলনও যদি জোট ছাড়ার সিদ্ধান্ত নেয়, তাহলে জামায়াত নেতৃত্বাধীন এই জোট আরও বড় সাংগঠনিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ১০ জুনের বৈঠকের সিদ্ধান্তের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের। সূত্র: আজকের পত্রিকা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি