ফল যাই হোক, একসঙ্গে কাজ করবো: ভিপি প্রার্থী রাকিব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. রাকিব। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্ট কেন্দ্র থেকে নিজের ভোট দেন ছাত্রদল, ছাত্র অধিকার ও সাধারণ শিক্ষার্থীদের সমর্থিত সমন্বিত প্যানেলের এই ভিপি প্রার্থী।

ভোট প্রদান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মো. রাকিব বলেন, 'দীর্ঘ প্রতীক্ষার পর আজ জকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা চাই, সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হোক। ফলাফল ঘোষণার শেষ মুহূর্ত পর্যন্ত আমরা মাঠে থাকব।'

নির্বাচনের ফল যাই হোক, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় জানিয়ে তিনি আরও বলেন, 'যেই নির্বাচিত হোক, আমি তার সঙ্গে কাজ করবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবসময় নিজেকে প্রস্তুত রাখবো।'

এর আগে তার প্যানেল ভোট গণনা পদ্ধতি নিয়ে ম্যানুয়াল গণনার দাবি তুললেও নির্বাচন কমিশন মেশিন রিডেবল সিস্টেম (ওএমআর) পদ্ধতিতে ফলাফল গণনা ও প্রকাশের সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে জানতে চাইলে রাকিব বলেন, আপাতত আমাদের কোনো আপত্তি নেই। আমাদের কোনো পোলিং এজেন্ট যদি ব্যালট বা ভোটগ্রহণে কোনো অনিয়ম দেখতে পান, তাহলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের জানাবেন।

দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার প্রহত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন–২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ১৬ হাজারেরও বেশি শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিকাল ৩টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলবে এবং ৩টার মধ্যে যারা ভোটকেন্দ্রে প্রবেশ করবেন, তারা সবাই ভোট দিতে পারবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম