‘প্লিজ প্লিজ! আপনারাও বিশ্বাস করেন’; জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি নিয়ে শাওনের কটাক্ষ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
অভিনেত্রী মেহের আফরোজ শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব। বিনোদনের পাশাপাশি সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে দেখা যায় তাকে।

সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার (বর্তমানে এক্স) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে করা একটি বিতর্কিত মন্তব্য শাওন তার ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেন। পোস্টটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

তবে ঘটনার পরপরই বাংলাদেশ জামায়াতে ইসলামী দাবি করে, দলটির আমিরসহ কয়েকজন সিনিয়র নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার হয়েছে। ওই বিতর্কিত পোস্টটি হ্যাকিংয়ের ফল বলেই দাবি করে দলটি।

এই প্রেক্ষাপটে নিজের ফেসবুক পোস্টে শাওন লেখেন, ‘কয়েক বছর আগে আমার এক পরিচিত ভাবী সামাজিক মাধ্যমে তার সাম্প্রতিক সাবেকের কিছু গোপন ছবি ফাঁস করে দেওয়ার এক ঘণ্টা পরপরই সেগুলো মুছে দিয়ে নতুন পোস্ট দিয়ে জানালেন যে তার আইডি হ্যাক হয়েছিল, অনেক কষ্টে তিনি তা ফেরত পেয়েছেন! আমি ওনাকে যেমন বিশ্বাস করেছিলাম, ইনাকেও তেমন বিশ্বাস করছি। প্লিজ প্লিজ! আপনারাও বিশ্বাস করেন।’

শাওনের এই মন্তব্যকে ব্যঙ্গাত্মক ইঙ্গিত হিসেবেই দেখছেন নেটিজেনদের একটি বড় অংশ। পোস্টটি ঘিরে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা ও বিতর্ক।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫ সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫