নেপালে বন্যার পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ আগস্ট, ২০২৬ ০০:০৬:৪৭
ছবি: সংগৃহীত

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের মধ্যে ধ্বংসস্তূপে আটকে পড়া ৯৭ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সময় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর উদ্ধার হওয়া ওই নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল।

শনিবার (২৯ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় উদ্ধার অভিযানের একটি ভিডিওচিত্রও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

উদ্ধার হওয়া নারীর নাম গুণা মায়া বোহারা। বন্যায় তার পরিচর্যা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হলে তিনি সেখানে আটকা পড়েন। তাকে উদ্ধারে উদ্ধারকারীদের প্রায় চার ঘণ্টা ধরে চেষ্টা চালাতে হয়।

খবর পেয়ে কাঠমান্ডু থেকে ঘটনাস্থলে যান তার স্বজন দীপক বোহারা। বিবিসি নেপালিকে তিনি বলেন, উদ্ধারের পর গুণা মায়াকে দেখে মনে হচ্ছিল, যেন তিনি কোনো যুদ্ধ জয় করে ফিরে এসেছেন।

নেপালে বুধবার থেকে শুরু হওয়া আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, সেতু ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণহানির সংখ্যাও ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

হঠাৎ পানির ঢল ও ভূমিধসের কারণে অনেক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্গত অঞ্চলে উদ্ধারকারী দলগুলো আটকে পড়া মানুষকে উদ্ধারে কাজ করছে।

বিজ্ঞানীদের প্রাথমিক ধারণা, তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে হিমবাহ ধসে যাওয়ার পর নদীগুলোতে আকস্মিকভাবে বিপুল পরিমাণ পানি নেমে আসে। এর ফলেই কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রবল পানির স্রোতে বিভিন্ন স্থানে বসতবাড়ি ও যোগাযোগ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্যোগের পর নিখোঁজ ও আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

এর মধ্যেই প্রায় চার ঘণ্টার অভিযানে ৯৭ বছর বয়সী গুণা মায়া বোহারা জীবিত উদ্ধার হওয়ায় স্বজন ও উদ্ধারকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

সূত্র: বিবিসি

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই