ইতালিপ্রবাসী বাংলাদেশি আইনজীবী সাইদুলের জার্মানিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ

ই
ইতালি প্রতিনিধি
২৬ অক্টোবর, ২০২৬ ২১:১৬:০২

জার্মানির কোলনে অনুষ্ঠিত ‘FBE Young Lawyers Human Rights Oratory Competition 2026’ শীর্ষক আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ইতালিপ্রবাসী বাংলাদেশি আইনজীবী অ্যাডভোকেট সাইদুল আব্দুল। বিশ্বের বিভিন্ন দেশের তরুণ আইনজীবী, প্রশিক্ষণার্থী ও আইন বিভাগের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেন।

গত ২২ থেকে ২৪ অক্টোবর জার্মানির কোলনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইউরোপের বিভিন্ন দেশের আইনজীবীদের মধ্যে পেশাগত যোগাযোগ বৃদ্ধি, তরুণ আইনজীবীদের মানবাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি এবং যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপনের দক্ষতা বিকাশ ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল ‘জনঅংশগ্রহণ দমনে কৌশলগত মামলা বা SLAPP: একবিংশ শতাব্দীর একটি আইনি হাতিয়ার’। SLAPP (Strategic Lawsuits Against Public Participation) বলতে সাধারণত এমন মামলাকে বোঝায়, যেগুলোর মাধ্যমে সাংবাদিক, মানবাধিকারকর্মী, নাগরিক সংগঠন কিংবা জনস্বার্থে মতপ্রকাশকারী ব্যক্তিদের ব্যয়বহুল আইনি প্রক্রিয়ায় জড়িয়ে তাঁদের বক্তব্য ও কর্মকাণ্ড নিরুৎসাহিত করার চেষ্টা করা হয়।

বিষয়টি মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার সুরক্ষা, আইনের অপব্যবহার এবং আইনজীবীদের নৈতিক দায়িত্বের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নির্ধারিত বিষয়ের বিভিন্ন দিক নিয়ে নিজেদের যুক্তি, বিশ্লেষণ ও বক্তব্য উপস্থাপন করেন। পরে বিচারকমণ্ডলীর নির্বাচিত চার প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেন। প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষণা করা হয় এবং ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজনে পালেরমো বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অংশ নেওয়া বাংলাদেশি অ্যাডভোকেট সাইদুল আব্দুল বলেন, “এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা আজকের বিশ্বে মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার এবং জনস্বার্থে কথা বলার স্বাধীনতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।”

আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশি হিসেবে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, এ ধরনের আয়োজন বিভিন্ন দেশের আইনজীবীদের অভিজ্ঞতা বিনিময়, মানবাধিকারবিষয়ক ধারণা বিস্তৃত করা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে নতুন অভিজ্ঞতা ও অনুপ্রেরণা অর্জনের কথা জানান অ্যাডভোকেট সাইদুল আব্দুল। গতকাল তিনি ইতালিতে ফিরে আসেন।

আন্তর্জাতিক পরিসরে মানবাধিকার ও আইনের শাসনবিষয়ক আলোচনায় তাঁর অংশগ্রহণ প্রবাসী বাংলাদেশিদের জন্যও একটি উল্লেখযোগ্য অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হচ্ছে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ