রমজানে যেসব ইবাদত করতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেখা গেছে। এ ঘোষণা অনুযায়ী দেশটিতে আজ থেকে রমজানের প্রথম দিন শুরু হয়েছে।

এ উপলক্ষে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল ফাওজান মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকলকে এ মাসে বেশি বেশি নামাজ আদায়, যাকাত প্রদান, দান-সদকা, মানুষের উপকার, কোরআন তিলাওয়াত, মাসনূন দোয়া ও আল্লাহর জিকিরে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি দুই পবিত্র মসজিদের খাদেম বাদশা সালমান ও যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমানকে রমজানের শুভেচ্ছা জানান।

এ সময় মহান আল্লাহর কাছে দোয়া করে তিনি বলেন, 'এই রমজান যেন কল্যাণ, বরকত, সম্মান ও শক্তির মাস হিসেবে আবিভূর্ত হয় এবং মুসলিম উম্মাহ নিরাপত্তা, ঈমান, স্থিতিশীলতা ও সমৃদ্ধির মধ্য দিয়ে এ মাসে প্রবেশ করে।'

গ্র্যান্ড মুফতি আরও বলেন, 'রোজা পালন এবং তারাবিসহ রাতের ইবাদতে মুসলমানরা যেন সফলতা লাভ করেন এবং তাদের সব নেক আমল আল্লাহ তায়ালা কবুল করেন।'

তিনি সবাইকে তাগিদ দিয়ে বলেন, 'পবিত্র মাসে গুনাহ ও অন্যায় থেকে বিরত থাকতে হবে। রমজান তাকওয়া ও নেকির মাস হওয়ায় আল্লাহভীতিকে জীবনের প্রতিটি ক্ষেত্রে জাগ্রত রাখতে হবে।'

সূত্র: সৌদি গেজেট

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্যাটিং বিপর্যয়ে ফাইনালের স্বপ্ন ফিকে বাংলাদেশের সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫ সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্যাটিং বিপর্যয়ে ফাইনালের স্বপ্ন ফিকে বাংলাদেশের সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫