সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

সাংবাদিক আনিস আলমগীরকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। তবে কী কারণে তাকে হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি ডিবি পুলিশ।

রোববার রাত ৮টা ৫০ মিনিটে আনিস আলমগীর নিজেই বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন। মুঠোফোনে তিনি প্রতিবেদককে জানান, তিনি বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন।

কে তাকে তুলে নিয়ে এসেছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কারা তাকে নিয়ে এসেছে তা তিনি জানেন না। তবে তিনি নিশ্চিত করেন যে, তিনি এখন ডিবির হেফাজতেই আছেন।

কী কারণে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে সে সম্পর্কে কিছু বলতে পারছেন না।

একটি সূত্র জানায়, ধানমন্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে এ বিষয়ে জানতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. মৌসুমি রাজনীতি করেন রুমিন ফারহানা আপারা: রাশেদ খাঁন সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. মৌসুমি রাজনীতি করেন রুমিন ফারহানা আপারা: রাশেদ খাঁন