শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৯০ তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল মসজিদে বাদ জোহর নামাজের পরে দোয়া মহফিলটি অনুষ্ঠিত হয়।

জিয়াউর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. গফুর গাজী আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাদা দলের সদস্য সচিব অধ্যাপক ড. এএসএম শরফরাজ নেওয়াজ, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ সহ অন্যান্য নেতাকর্মী। এছাড়া এসময় জিয়া হল সহ অন্যান্য হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় অধ্যাপক ড. গফুর গাজী বলেন, 'বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের৷ আজকে ৯০তম জন্মবার্ষিকী। দেশের মানুষের জন্য তিনি যে অবদান রেখে গেছেন তার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের প্রভোষ্ট হিসাবে কৃতজ্ঞতার সাথে শ্রদ্ধাভরে তাকে স্মরণ করছি। মানুষের জন্য তিনি যে কল্যাণ করে গিয়েছিলেন তা ইতিহাসে লিপিবদ্ধ আছে। তিনি ১৯৮১ সালে ৩০ই মে চট্টগ্রামে সার্কিট হাউজে এক সামরিক গুপ্ত হত্যার মাধ্যমে শহীদ হয়েছিলেন। আমরা তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করি। তার যে চিন্তা, চেতনা, দর্শন তা যেন আগামীর বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তার উদার্ত আহ্বান রাখছি।'

উল্লেখ্য, এসময় শহীদ জিয়ার প্রিয়তমা স্ত্রী ও তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া, বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ, শহীদ ওসমান হাদি সহ সকল শহীদের জন্য দোয়া করা হয়।

সদ্য সংবাদ/এস. এম. শাহরীয়ার স্বাধীন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম