সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে শাহাদত হোসেন নামে এক সন্দেহভাজন আসামির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র অভিযোগ ও ক্ষোভ তৈরি হয়েছে। নিহতের পরিবারের দাবি, ডিবি পুলিশের ওসি সিদ্দিকুর রহমান, নাজমুল হোসেনসহ কয়েকজন কর্মকর্তা গ্রেফতারের পর থেকেই পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করছিলেন। টাকা না দেওয়ায় শাহাদতকে নির্মমভাবে নির্যাতন করা হয়, যার ফলেই তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৩টার দিকে গুরুতর অবস্থায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হলে অল্প সময়ের মধ্যেই তিনি মারা যান।

হাসপাতালের সিনিয়র নার্স এমি খানম জানান, ডিবি পুলিশ তাকে শারীরিক নির্যাতনের আহত ব্যক্তি হিসেবে ভর্তি করেছিল। চিকিৎসা শুরু করতেই তার মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, 'শাহাদতকে সেদিন সকালেই আটক করা হয়। দুপুরের দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় মারা গেছেন, নির্যাতনের অভিযোগ সঠিক নয়।'

উল্লেখ্য, গত ১২ নভেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক অটোরিকশা চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে দুর্বৃত্তরা। সেই মামলায় সন্দেহভাজন হিসেবে দুই দিন আগে ভ্যানচালক শাহাদত হোসেনকে আটক করে ডিবি।

পরিবারের দাবি, এরপর দফায় দফায় পুলিশ টাকা দাবি করলে শাহাদাতের পরিবার তা না দিতে পারায় চালানো হয় শারিরিক নির্যাতন। শুক্রবার বিকেলে ডিবি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গুরুতর অসুস্থ্য হলে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় শাহাদৎ হোসেনের।

এই মামলায় সাইদুল নামের আরেক সন্দেহভাজনকে আটক করেছে ডিবি পুলিশ। তার পরিবার জানিয়েছে, সাইদুলের ওই হত্যাকাণ্ডের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবুও পুলিশ তাকে ধরে নিয়ে এক লাখ টাকা দাবি করছে। দুপুরের পর থেকে তার অবস্থানও জানতে পারছে না বলে অভিযোগ করেছে তার পরিবার।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. জমির শেয়ার কিনে সর্বস্বান্ত ৪০ হাজার মানুষ সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. জমির শেয়ার কিনে সর্বস্বান্ত ৪০ হাজার মানুষ