সোনারগাঁয়ে নদীতে ডোবার ১৯ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ১৯ ঘণ্টা পর রিজভী (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের শাহী মসজিদের পেছনের বালুর মাঠে খেলতে গিয়ে পাশের মেঘনার শাখা নদীতে পড়ে যায় রিজভী। খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালায়, তবে তাকে খুঁজে পায়নি।

নিহত রিজভী দুধঘাটা এলাকার সৌদি প্রবাসী রিপন মিয়ার ছেলে। সে মায়ের সঙ্গে ঝাউচরে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পুনরায় খোঁজ শুরু করলে আষাড়িয়ারচর ব্রিজের নিচে ভাসমান অবস্থায় শিশুর লাশ পাওয়া যায়। পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ইন্সপেক্টর মাহাবুবুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে আমাদের কেউ অবগত করেনি। অভিযোগ না থাকলে স্থানীয়ভাবে দাফন করা যেতে পারে, আমরা লিখিত অনুমতি দিয়ে দেব।”

ফায়ার সার্ভিস কর্মকর্তা শওকত কবির চৌধুরী জানান, “সম্ভবত নদীর স্রোতে ভেসে শিশুটি দূরে চলে যায়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেছে।”

লাশ বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে, স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. জমির শেয়ার কিনে সর্বস্বান্ত ৪০ হাজার মানুষ সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. জমির শেয়ার কিনে সর্বস্বান্ত ৪০ হাজার মানুষ