খেলাধুলা
শাস্তির ধাক্কায় তৃতীয় স্তরে নেমে যাওয়ার শঙ্কায় হামজা চৌধুরীর লেস্টার সিটি
ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর 'চ্যাম্পিয়নশিপ লিগ' থেকে এবার অবনমনের শঙ্কায় পড়েছে হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি। বর্তমান পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আগামী মৌসুমে দলটিকে তৃতীয় স্তরে 'লিগ ওয়ান' এ খেলতে হতে পারে। মাঠের পারফরম্যান্সে ধারাবাহিক ব্যর্থতার পাশাপাশি আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে ৬ পয়েন্ট কেটে নেওয়ায় এমন সংকটে পড়েছে ক্লাবটি। ২০২১-২২ থেকে ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত ‘প্রফিট অ্যান্ড সাসটেইনেবিলিটি’ সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে লেস্টারকে এই শাস্তি দেওয়া হয়।
৪-৩ গোলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
টাইব্রেকারের নাটকীয়তায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল ৪-৩ গোলে হারিয়ে দিয়েছে ভারত অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে। ফলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ-এর শিরোপা ধরে রাখল বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য ড্র থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম শটেই ভুল করেন ভারতের রিশি সিং। তাঁর শট ডানদিকে ঝাঁপিয়ে ঠেকান বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন।
অ্যাতলেতিকো মাদ্রিদের বাসে হামলা, শাস্তির মুখে বার্সেলোনা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাতলেতিকো মাদ্রিদকে আতিথ্য দেয় বার্সেলোনা। ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ওই ম্যাচে সফরকারী অ্যাতলেতিকোর কাছে ২-০ গোলে হেরে যায় কাতালান ক্লাবটি। তবে ম্যাচ শুরুর আগেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। স্টেডিয়ামে পৌঁছানোর সময় অ্যাতলেতিকো মাদ্রিদের টিম বাস লক্ষ্য করে হামলা চালায় একদল দর্শক। অভিযোগ অনুযায়ী, বার্সেলোনার কিছু সমর্থক বাসটির দিকে বিভিন্ন বস্তু নিক্ষেপ করে।
ভিনিসিয়ুসের জোড়া গোলে মাদ্রিদকে হারালো মাদ্রিদ
মাদ্রিদ ডার্বিতে দারুণ লড়াই শেষে চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলের দিনে ঘরের মাঠে গুরুত্বপূর্ণ এই জয় তুলে নিয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কিছুটা কমিয়েছে লস ব্লাঙ্কোসরা। ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ৩৩ মিনিটে প্রথম গোল পেয়ে এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। আদেমোলা লুকম্যানের গোলে লিড নেয় সফরকারীরা।
পিএসএলে খেলতে পাকিস্তানে মোস্তাফিজ-রানা-শরিফুল-ইমন
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টের এবারের আসর মাঠে গড়াবে আগামী ২৬ মার্চ। এবার পিএসএলে দল পেয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ ছয়জন ক্রিকেটার, যা দেশের ক্রিকেটের জন্য একটি ইতিবাচক দিক হিসেবেই দেখা হচ্ছে। অন্যদিকে, লেগ স্পিনার রিশাদ হোসেন ও ওপেনার তানজিদ হাসান তামিম আগামীকাল পাকিস্তানের উদ্দেশে রওনা দেবেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে।
এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা
থাইল্যান্ডের ব্যাংকক-এ অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্ট (স্টেজ-১)-এর কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনাম-কে হারিয়ে স্বর্ণপদক জয়ী বাংলাদেশ আর্চারি দল আজ দেশে ফিরেছে। ব্যাংকক থেকে বিমানযোগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করলে চ্যাম্পিয়ন দলটিকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে বিমানবন্দরে বাংলাদেশ আর্চারি দলকে ফুল দিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম।
দেশে পৌঁছেছে অনূর্ধ্ব-২০ সাফজয়ী দল
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের পর শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় দেশে ফিরেছেন বাংলাদেশের চ্যাম্পিয়ন দলের সদস্যরা। ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা সন্ধ্যা সাতটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাদের স্বাগত জানান ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা ও সমর্থকরা। এ সময় ফুল দিয়ে দলকে বরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
দলে জায়গা হল না নেইমারের
জানা গেছে, ঘোষিত এই দল নিয়েই আনচেলত্তির শিষ্যরা আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্সের মুখোমুখি হবে। এর পাঁচ দিন পর অর্থাৎ ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে আরেকটি প্রীতি ম্যাচ। নেইমারকে বাদ দিলেও ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের সাবেক শিষ্য এনদ্রিককে স্কোয়াডে রেখেছেন আনচেলত্তি। একইসঙ্গে প্রথমবার সুযোগ পেয়েছেন লিও পেরেইরা, গ্যাব্রিয়েল সারা, ইগর থিয়াগো এবং রায়ান। ইবানেজ, দানিলোরও জায়গা মিলেছে।
বিসিবির নতুন নির্বাচক প্যানেল ঘোষণা, প্রধান নির্বাচক বাশার
বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে। প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, যিনি এর আগেও জাতীয় দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।
শেষ ওভারের নাটকীয়তা, বল টেম্পারিং বিতর্কে ফিজের দলের বিপক্ষে
শেষ ওভারের আগে বল বিকৃতির অভিযোগে দেওয়া পাঁচ রানের পেনাল্টি, এই এক সিদ্ধান্তেই ম্যাচের মোড় ঘুরে যায়। তুমুল নাটকীয়তার পর শেষ পর্যন্ত জয় তুলে নেয় করাচি কিংস। লাহোর কালান্দার্স ও করাচি কিংসের ম্যাচে দ্বিতীয় ইনিংসের ১৮ ওভার শেষে করাচির দরকার ছিল ২৩ রান। ১৯তম ওভারে বল হাতে নেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। তিনি মাত্র ৯ রান খরচ করলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় লাহোরের দিকে।
বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদন জমা, কমিটি ডাকলেও আসেননি আসিফ মাহমুদ
তদন্ত কমিটি বেশ কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মুখোমুখি সাক্ষাৎকারে অংশ নিয়েছেন। তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান বলেন, 'কাউকে অভিযুক্ত করার উদ্দেশ্য নয়, আমরা নিরপেক্ষভাবে তদন্ত করেছি। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সাক্ষাৎকারে ডাকা হয়েছিল, কিন্তু তিনি উপস্থিত হননি। আমরা তাঁর বক্তব্য জানতে চেয়েছিলাম এবং সময়ও দিয়েছিলাম।'
আজ সাকিব আল হাসানের ৩৯তম জন্মদিন
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আলোচিত ও সফল ক্রিকেটার সাকিব আল হাসান আজ ৩৯ বছরে পা দিলেন। ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্মগ্রহণ করা এই কিংবদন্তি ক্রিকেটার মাত্র ১৯ বছর বয়সে ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। সেদিন থেকে তিনি ব্যাট-বল হাতে বিশ্ব ক্রিকেটে নিজের স্থান করে নিয়েছেন। সাকিবের ক্যারিয়ার রেকর্ড ভাঙা কীর্তিতে ভরপুর। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তিনটি ফরম্যাটে—টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে—সেরা অলরাউন্ডার হওয়ার মর্যাদা অর্জন করেছেন তিনি।