খেলাধুলা
ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে সিরিজই সেরা উপায়: তামিম ইকবাল
বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে সাম্প্রতিক বিতর্কের মাঝেই নতুন করে আলোচনায় এসেছে দুই দেশের পারস্পরিক অবস্থান। ভারতীয় গণমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বর্তমান অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, দুই দেশের মধ্যে বাস্তব কোনো নিরাপত্তা বা ক্রিকেটীয় বাধা নেই, বরং নিয়মিত সিরিজই সম্পর্ক উন্নয়নের সবচেয়ে কার্যকর পথ।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে সরে যেতে সরকারের নির্দেশ
সম্প্রতি তদন্তে নতুন গতি আসে। গত ৬ এপ্রিল মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচের জন্য আদালতের অনুমতি চান। আদালতের নির্দেশনার পরই গ্রেপ্তারের এই পদক্ষেপ নেয় তদন্তকারী সংস্থা। এদিকে, গ্রেপ্তারের দিন বিকেল ৫টার দিকে মামলার বাদী ও তনুর পরিবারের সদস্যরা কুমিল্লা আদালতে উপস্থিত হন। দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের প্রত্যাশায় আদালতে ঘুরে বেড়ানো তনুর বাবা-মা ও ছোট ভাই রুবেল হোসেনকে এদিন আবেগপ্রবণ হয়ে পড়েন। বর্তমানে আদালতে তাদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে।
নাসির-তামিমা মামলার রায় ১০ জুন
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা সুলতানার সঙ্গে রাকিব হাসানের বিয়ে হয় এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। পেশায় কেবিন ক্রু তামিমা ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি নাসির হোসেনকে বিয়ে করেন। এ বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি রাকিবের নজরে আসে। বাদী রাকিব হাসানের দাবি, তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেছেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনে অবৈধ। একই সঙ্গে অভিযোগ করা হয়, নাসির তামিমাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন।
নাহিদ ঝড়ে উড়ে গেল পাকিস্তান, টাইগারদের অনবদ্য জয়
এই জয়ের মধ্য দিয়ে এবার একাধিক অর্জন ধরা দিল বাংলাদেশের হাতে। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়। একই সঙ্গে প্রতিপক্ষের বিপক্ষে টানা তিন টেস্ট জয়ের কীর্তিও গড়েছে টাইগাররা। ২০২৪ সালের আগস্টে রাওয়ালপিন্ডিতে প্রথমবার পাকিস্তানকে হারানোর পর সেই সিরিজেই ধবলধোলাই করেছিল বাংলাদেশ। এবার মিরপুরেও সেই আধিপত্যের ধারাবাহিকতা বজায় থাকল।
‘একসময় সবাই আওয়ামী লীগ করত, এখন কেউই করে না'
দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে সাকিব বলেন, 'একটা সময় দেখতাম যে সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউই আওয়ামী লীগ করে না। এরকম একটা অবস্থা।' দেশে ফিরলে প্রথমে কোথায় যাবেন—মিরপুর স্টেডিয়াম নাকি নিজ জেলা মাগুরা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এখন তো ঢাকায় পা রাখাটাই সবচেয়ে বড় চিন্তা।' রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার জবাবেও নিজের অবস্থানে অনড় ছিলেন এই অলরাউন্ডার। তিনি বলেন, 'আমি মনে করি যে আমি ভুল কিছু করি নাই।'
অঘোষিত ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দুই পরিবর্তন একাদশে
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধরণী ম্যাচে বাদ পড়েছেন তাসিকন আহমেদ ও রিশাদ হোসেন। অন্যদিকে, দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও তানভির ইসলাম। এদিকে টসের সময় একাদশে একটি পরিবর্তনের কথা বলেছেন কিউই অধিনায়ক লাথাম। ব্লেয়ার টিকনারের জায়গায় দলে এসেছেন বেন লেস্টার।
ফিফা বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে রাখার প্রস্তাব মার্কিন দূতের
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাম্পোলি ইতোমধ্যে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জান্নি ইনফান্তিনোর সঙ্গে আলোচনা করেছেন। জাম্পোলি জানিয়েছেন, একজন ইতালীয় বংশোদ্ভূত হিসেবে যুক্তরাষ্ট্রে আয়োজিত এই টুর্নামেন্টে ইতালিকে দেখতে পাওয়া তার দীর্ঘদিনের স্বপ্ন। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপে অন্তর্ভুক্ত হওয়ার মতো সব ধরনের যোগ্যতা ও ঐতিহ্য রয়েছে বলেও জানান তিনি।
কংগ্রেসে অনুপস্থিত ইরান, তবুও বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা সভাপতি
ফিফা কংগ্রেসে ইরানের প্রতিনিধিদল অনুপস্থিত থাকলেও ২০২৬ ফুটবল বিশ্বকাপে দেশটির অংশগ্রহণ নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানিয়েছেন, নির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই ইরানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কংগ্রেসের উদ্বোধনী বক্তব্যে ইনফান্তিনো বলেন, 'অবশ্যই ইরান ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে এবং অবশ্যই তারা যুক্তরাষ্ট্রে খেলবে। আমাদের দায়িত্ব মানুষকে ঐক্যবদ্ধ করা এবং সবাইকে কাছাকাছি আনা।'
আর্সেনালকে টপকে শীর্ষে ম্যানচেস্টার সিটি
কয়েকদিন আগেও শিরোপার দৌড়ে স্পষ্ট এগিয়ে ছিল আর্সেনাল। ১১ এপ্রিল পর্যন্ত তারা ৯ পয়েন্টে এগিয়ে ছিল। কিন্তু এরপর হঠাৎ ছন্দপতন ঘটে মিকেল আর্তেতার দলের। বোর্নমাউথের কাছে হার এবং ম্যানচেস্টার সিটির বিপক্ষে বড় ব্যবধানে পরাজয়ের পর মাত্র ১১ দিনের ব্যবধানে শীর্ষস্থান হারায় তারা। বার্নলির বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সিটি। মাত্র ৫ মিনিটেই গোল করেন আর্লিং হালান্ড। এরপর একাধিক সুযোগ তৈরি করলেও আর ব্যবধান বাড়াতে পারেনি তারা।
টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য ব্রাজিলের ক্রিকেটার, এক ইনিংসে ৯ উইকেট
সোথোর বিপক্ষে ম্যাচে প্রথমে ব্যাট করে ব্রাজিল ৮ উইকেটে ২০২ রান সংগ্রহ করে। ব্যাট হাতে কারদোসো নিজে মাত্র ৪ রান করেন, কিন্তু বল হাতে তিনি বিধ্বংসী হয়ে ওঠেন। দ্বিতীয় ওভারে হ্যাটট্রিক করেন, চতুর্থ ওভারে মাত্র ৫ বলের ব্যবধানে আরও চার উইকেট নেন এবং ষষ্ঠ ওভারে আরও ২ উইকেট নিয়ে তাঁর বোলিং ফিগার দাঁড়ায় ৩ ওভারে ২ মেডেন, মাত্র ৪ রান দিয়ে ৯ উইকেট।
বাংলাদেশে আইপিএল সম্প্রচারে আর বাধা নেই: তথ্যমন্ত্রী
বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিয়ে আর কোনো বাধা থাকছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-এর নির্দেশনায় আইপিএল স্কোয়াড থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান-কে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। এর প্রতিবাদে দেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার।
জাইমা রহমান চেলসির নারী দলের গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন: ক্রীড়া প্রতিমন্ত্রী
যমুনা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী বলেন, 'আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমান খেলাধুলাকে অত্যন্ত পছন্দ করেন। লন্ডনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় আমার সুযোগ হয়েছিল সরাসরি জুবাইদা রহমান ও জাইমা রহমানের সঙ্গে কথা বলার।' প্রধানমন্ত্রীর চেয়েও তার স্ত্রী-কন্যা খেলাধুলা বেশি পছন্দ করেন উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, 'আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও আমাকে বারবার বলেছেন, আমিনুল আমি যতটুকু না স্পোর্টস পছন্দ করি তার চেয়ে থাউজেন্ড টাইম বেশি পছন্দ করে তোমাদের ভাবি এবং আমার মেয়ে জাইমা রহমান।'