সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না খোদ ইরানের নেতারা!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে একটি গোপন স্থানে অবস্থান করছেন। বাইরের বিশ্বের সঙ্গে তার যোগাযোগও অত্যন্ত সীমিত রাখা হয়েছে। এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

রোববার (২৪ মে) প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হয়, সর্বোচ্চ নেতার কাছে বার্তা পৌঁছাতে ইরানকে জটিল বার্তাবাহক ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে। ফলে সরকারি গুরুত্বপূর্ণ যোগাযোগেও বিলম্ব তৈরি হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্বে থাকা ইরানি কর্মকর্তারাও নিজেদের সরকারি কাঠামোর ভেতরে সহজে যোগাযোগ করতে পারছেন না। এতে করে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক তৎপরতা এগোতে সময় লাগছে।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে কোনো প্রস্তাব পাঠানো হলে সেটি সর্বোচ্চ নেতার কাছে পৌঁছাতে এবং সেখান থেকে সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া ফিরে আসতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে।

এদিকে দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিবিএস নিউজ জানায়, মোজতবা খামেনির নিরাপত্তা নিশ্চিত করতে নজিরবিহীন সতর্কতা নেওয়া হয়েছে। এমনকি ইরান সরকারের উচ্চপর্যায়ের অনেক কর্মকর্তাও তার অবস্থান সম্পর্কে অবগত নন এবং সরাসরি যোগাযোগের সুযোগও পাচ্ছেন না।

সূত্র: সিবিএস নিউজ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি