যথাযথ মর্যাদা ও আড়ম্বরে জবিতে ৩৭ মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) যথাযথ মর্যাদা, আড়ম্বর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। বিদ্যা, বাণী ও সুরের দেবীর কৃপা লাভের আশায় সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগ, দুটি ইনস্টিটিউট, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল এবং চারুকলা অনুষদের তিনটি বিভাগের সমন্বিত উদ্যোগে মোট ৩৭টি মণ্ডপে বাণী অর্চনা, আরতি ও ভক্তদের পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীর আরাধনার মধ্য দিয়ে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

পূজা উপলক্ষে আলপনা ও দৃষ্টিনন্দন আলোকসজ্জায় রঙিন হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর, শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলা, বিজ্ঞান অনুষদ চত্বর, কলাভবন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে নিজ নিজ বিভাগের মণ্ডপ স্থাপন করেছেন শিক্ষার্থীরা। কাঠ, বাঁশ, খড় ও কর্কশিট দিয়ে তৈরি বিভিন্ন থিম ও নান্দনিক সজ্জায় প্রতিটি মণ্ডপ পেয়েছে নিজস্ব রূপ। বিশেষ করে গণিত বিভাগের কুঁড়েঘরের থিম এবং চারুকলা অনুষদের শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় মণ্ডপগুলো হয়ে উঠেছে আকর্ষণীয়।

গণিত বিভাগের পূজা আয়োজক কমিটির সদস্যসচিব প্রাণেশ মজুমদার বলেন, 'আমাদের মণ্ডপে এবার কুঁড়েঘরের থিম নিয়ে এসেছি। প্রতিমা স্থাপন, প্রসাদ ও পুরোহিতসহ অন্যান্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে আমরা আরাধনা করছি।'

চারুকলা বিভাগের শিক্ষার্থী পায়েল দাস অনিক বলেন, 'বিভাগের শিক্ষার্থীরাই আলাদা আলাদাভাবে মোটামুটি সব বিভাগের মণ্ডপ সাজসজ্জার দায়িত্বে থাকেন। পরীক্ষার কারণে ব্যস্ততা থাকলেও আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ শেষ করেছি।'

সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, 'এবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি জকসুর প্রতিনিধিরাও আছেন। তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে। এখন পর্যন্ত সবকিছুই সুশৃঙ্খলভাবে এগোচ্ছে। আশা করছি, সনাতন ধর্মাবলম্বীরা সুষ্ঠুভাবে পূজা উদযাপন করতে পারবেন।'

নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, 'বরাবরের মতো এবারও সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে পূজা পালিত হচ্ছে। পুলিশ ও প্রক্টরিয়াল বডি ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক তদারকি করছে।'

প্রসঙ্গত, প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের শ্রীপঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর এই পূজা অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় এই উৎসব। পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের পূজা দেখতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকেও দর্শনার্থীরা ভিড় জমান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. গ্যাস সংকটে ফের বন্ধ হলো যমুনা সার কারখানা সদ্য. ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি সদ্য. সকালে দলকে করালেন অনুশীলন, রাতেই দায়িত্ব হারালেন আশরাফুল সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম