রাজধানীতে আবারও শিশু ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
রাজধানীর ভাষানটেকে আট বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ভাষানটেক থানায় একটি মামলা দায়ের করার পর পুলিশ তাকে গ্রেফতার করে। রোববার (২৪ মে) সকালে গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত হোসেন বরিশালের গৌরনদী উপজেলার ডুমুরিয়া এলাকার মৃত সাহেব আলী ফকিরের ছেলে। তিনি ঢাকার ভাষানটেক এলাকায় বসবাস করতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২-৩ দিন ধরে শিশুটি তার যৌনাঙ্গে ব্যথার কথা বলে কান্নাকাটি করছিল। পরে গতকাল শনিবার রাত ৮টার দিকে পরিবারের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশুটি জানায়, গত মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে সে ঘরের সামনে খেলা করছিল। এ সময় হোসেন তাকে ফুসলিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে যান। এরপর ঘরের দরজা বন্ধ করে এবং শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন।

বিষয়টি জানার পরপরই শনিবার রাতে ভুক্তভোগী শিশুর বাবা ভাষানটেক থানায় হাজির হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'শনিবার রাতে ধর্ষণের মামলা দায়েরের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করেছে। আজ রোববার সকালে তাকে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।'

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও আলোড়ন সৃষ্টি হয়। ওই ঘটনার মূল অভিযুক্ত সোহেল রানাকে ইতিপূর্বে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যেই রাজধানীতে আবারও এমন নৃশংস শিশু ধর্ষণের ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি