রাজধানীতে বাড়ছে পুলিশি নজরদারি, হচ্ছে নতুন চার থানা ও ফাঁড়ি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি নজরদারি আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ লক্ষ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় নতুন চারটি থানা ও কয়েকটি পুলিশ ফাঁড়ি স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

শুক্রবার (৮ মে) খিলক্ষেত পুলিশ ফাঁড়ি উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, 'রাজধানীর জনবহুল ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে একটি নতুন থানার প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি আরও তিনটি থানা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।'

তিনি বলেন, 'কারওয়ান বাজার এলাকায় ইতোমধ্যে একটি নতুন পুলিশ ক্যাম্প চালু করা হয়েছে। ওই এলাকার চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রাখাই এই ক্যাম্পের মূল উদ্দেশ্য।'

মো. সরওয়ার আরও বলেন, 'মোহাম্মদপুরের বেড়িবাঁধ হাউজিং এলাকায় জায়গা পাওয়া গেলে সেখানে দ্রুত আরেকটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। এছাড়া বাড্ডা থানার দূরবর্তী বেরাইদ এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রক্রিয়া চলছে। গেন্ডারিয়া ও ওয়ারী এলাকার ঘুমটিগড় এলাকাতেও নতুন ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা রয়েছে।'

তিনি বলেন, 'বর্তমানে কম গুরুত্বপূর্ণ স্থানে থাকা অনুমোদিত কয়েকটি পুলিশ ফাঁড়িকে পুনর্বিন্যাস করে জনবহুল ও অপরাধপ্রবণ এলাকায় স্থানান্তর করা হচ্ছে। খিলক্ষেত পুলিশ ফাঁড়ির উদ্বোধনও সেই উদ্যোগের অংশ।'

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, 'গত ১৫ থেকে ১৬ বছর পুলিশের দিকে খুব বেশি নজর দেওয়া হয়নি। সে সময় পুলিশ হয়তো বিশেষ উদ্দেশ্যে কাজ করেছে। এখন আমরা জনগণের সেবার উদ্দেশ্যে কাজ করছি। জনগণের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।'

তিনি আরও বলেন, 'দলমত নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সমানভাবে কাজ করছে এবং মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা কার্যক্রম আরও জোরদার করা হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে