শনিবার (৪ এপ্রিল) দুপুরে কদমতলী চৌরাস্তা, আল বারাকা হাসপাতালের পাশে অবস্থিত ওই কারখানার ভেতরে ধোঁয়া দেখা দিলে স্থানীয়রা আতঙ্কিত হন। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে কারখানার ভেতরে ধোঁয়া দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে তিনটি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস আরও জানায়, কারখানায় দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে ফায়ার সার্ভিসের সর্বোচ্চ প্রচেষ্টায় আগুন পাশের ভবনে ছড়াতে পারেনি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।