রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর: বিচার হবে তো?

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
সাভারে রানা প্লাজা ধসের ১৩ বছর পূর্ণ হলো আজ। ২০১৩ সালের ২৪ এপ্রিল সংঘটিত এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান ১ হাজার ১৩৬ জন পোশাকশ্রমিক, আহত হন আরও প্রায় দুই হাজার। দেশের ইতিহাসে সবচেয়ে বড় শিল্প বিপর্যয়ের এই ঘটনায় দায়ের হওয়া ছয়টি মামলার মধ্যে এখনো পাঁচটির বিচার শেষ হয়নি।

রানা প্লাজা ট্র্যাজেডির ঘটনায় অবহেলাজনিত হত্যা, ইমারত নির্মাণ আইন লঙ্ঘন, দুর্নীতি এবং অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মোট ছয়টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে কেবল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের একটি মামলার নিষ্পত্তি হয়েছে। বাকি মামলাগুলো দীর্ঘদিন ধরে বিচারাধীন রয়েছে।

সেসময় রানা প্লাজার মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে হত্যা মামলায় অভিযোগপত্র দেওয়া হলেও বর্তমানে আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে। মামলায় ৫৯৪ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ১৪৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। দীর্ঘ তদন্ত, উচ্চ আদালতের স্থগিতাদেশ এবং বিচারিক জটিলতায় মামলাটির কার্যক্রম বারবার বিলম্বিত হয়েছে। সংশ্লিষ্ট আদালতে মামলাটি এখনো সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

ইমারত নির্মাণ আইনে দায়ের করা মামলাটিও একইভাবে ঝুলে আছে। সর্বশেষ নির্ধারিত তারিখে কোনো সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় শুনানি পেছানো হয়েছে। অন্যদিকে ভবন নির্মাণে দুর্নীতির মামলাটি যুক্তিতর্ক পর্যায়ে থাকলেও দীর্ঘদিন ধরে চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।

অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলায় সোহেল রানা একমাত্র আসামি। এসব মামলাও সাক্ষ্যগ্রহণ পর্যায়ে থাকলেও নির্ধারিত তারিখে সাক্ষী অনুপস্থিতির কারণে বিচারকাজ এগোচ্ছে ধীরগতিতে।

এদিকে ২০১৭ সালে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলায় সোহেল রানাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং তার অবৈধ সম্পদের একটি অংশ বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত।

মামলাগুলোর দীর্ঘায়ন নিয়ে দুই পক্ষের বক্তব্য সম্পূর্ণই ভিন্ন। আসামিপক্ষ বলছে, দীর্ঘ ১৩ বছরেও বিচার শেষ না হওয়ায় সোহেল রানা কার্যত বিনা বিচারে কারাভোগ করছেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ দাবি করছে, সাম্প্রতিক সময়ে সাক্ষ্যগ্রহণে অগ্রগতি হয়েছে এবং দ্রুত বিচার শেষ করার চেষ্টা চলছে।

তবে কবে নাগাদ এই বহুল আলোচিত মামলাগুলোর বিচার শেষ হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না সংশ্লিষ্টরা। ফলে রানা প্লাজা ট্র্যাজেডির বিচার রয়ে গেছে এখনো অনিশ্চয়তার মধ্যেই।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান