লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো টেলিগ্রামে এক বার্তায় জানান, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই অঞ্চলে ১৯টি ড্রোন ভূপাতিত করেছে। তবে, একটি ড্রোনের ধ্বংসাবশেষ পাইপলাইনের একটি অংশে আঘাত হানে। বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে পাইপলাইনটি নিরাপদে পুড়িয়ে ফেলা হচ্ছে।
তিনি আরও জানান, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা বেড়িয়েছে। ফিনল্যান্ড সীমান্ত ও গুরুত্বপূর্ণ শহর সেন্ট পিটার্সবার্গের মাঝে অবস্থিত প্রিমোরস্কে গত মার্চেও হামলা চালানো হয়েছিল, যখন একটি তেল ডিপোতে আগুন লেগেছিল।