শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে আদাবর থানার শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রুবেল আদাবর থানার দুটি পরোয়ানাভুক্ত মামলার আসামি। তার বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা, চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত নয়টি মামলা চলমান রয়েছে। তিনি শেখেরটেক এলাকার কিশোর গ্যাং ‘রক্ত চোষা জনি গ্রুপ’র সেকেন্ড ইন কমান্ড। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছিল।
তেজগাঁও বিভাগের এডিসি মো. জুয়েল রানা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’