রূপগঞ্জে মসজিদে পিস্তল নিয়ে হামলা, শিক্ষার্থী আহত : পিস্তল উদ্ধার
রূপগঞ্জে মসজিদে পিস্তল নিয়ে হামলা, শিক্ষার্থী আহত : পিস্তল উদ্ধার
বাড়িয়াছনির বাবুস সালাম মাদরাসা ও এতিমখানার অধ্যক্ষ মাওলানা ফাইজ উল্লাহ বলেন, হারুন অর রশিদ নামীয় এক লোক বহুদিন ধরেই প্রভাব খাটিয়ে মুসুল্লিদের সরিয়ে নামাজের সামনের কাতারে বসতেন। এছাড়াও ইসলামী মাসআলা নিয়ে ইমাম ও মাদরাসা শিক্ষার্থী নিয়ে কুটুক্তি করে।
এ নিয়ে হারুন অর রশিদ ফজরের নামাজের পর ছাত্রদের সাথে বিতর্কের জেরে পিস্তল নিয়ে হামলা করে মাদরাসা শিক্ষার্থী হাফেজ মিজানুর রহমানকে আহত করে। এ সময় ছাত্ররা পিস্তলসহ তাকে আটক করে রূপগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে শুধুমাত্র পিস্তল থানায় নিয়ে যায়।
এ বিষয়ে স্থানীয় মুসুল্লি সিরাজ মিয়া বলেন, হারুন অর রশিদ নামীয় ব্যক্তি বাড়িয়া ছনি এলাকায় জমি কিনে ঘরবাড়ি করে বসবাস করছেন। তার সাথে যে কেউ তর্ক করলে ব্যবহৃত পিস্তল দিয়ে গুলি করার ভয় দেখায়।
একইভাবে আজ সকালে মাদরাসা শিক্ষার্থীকে প্রকাশ্যে পিস্তল দিয়ে বারি দিয়ে আহত করে। এরআগে প্রকাশ্যে অস্ত্র দিয়ে গুলি করে জমি দখল করতে গেলে ব্যাপক সমালোচনার মুখে পড়ে।
এ বিষয়ে অভিযুক্ত হারুন উর রশিদ বলেন, আমি যে মসজিদে নামাজ পড়ি তারা হানাফী মাজহাবের অনুসারী, আর আমি হাম্বলী তরিকায় নামাজ পড়ি। তাই ইসলামী মাসআলা নিয়ে তর্ক হয়। এতোদিন সামনের কাতারেই বসতাম।
আজ ভোরে নামাজ পড়তে গেলে তারা বøক করে সামনের কাতারে দাড়ায়। এতে আমি অপমানিত হই। পরবর্তীতে তর্কের জেরে দলবেঁধে আমাকে হামলা করতে চায়। তাই শিক্ষার্থীদের ভয় দেখাতে আমার লাইসেন্স করা পিস্তল নিয়ে যাই,কিন্তু কাউকে মারিনি। আমার দ্বারা আঘাত পায়নি।
পরবর্তীতে রূপগঞ্জ থানা পুলিশ আমার পিস্তল নিয়ে যায়। লাইসেন্স দেখিয়ে তা ফেরতের কথা বলে। আমি তা নিয়ে আসবো।
এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীর উপর হামলা বিষয়ে মৌখিক জেনেছি। একটি বৈধ অস্ত্র উদ্ধার করেছি। তবে অভিযোগ না পাওয়া কাউকে গ্রেপ্তার করা হয়নি। এলাকাবাসী ও মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি এলাকায় বসে মিমাংসা করেছে।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
এই বিভাগের আরও খবর
পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা
২৯ অক্টোবর, ২০২৬
শ্রীবরদী সীমান্তে ৮ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
২৯ অক্টোবর, ২০২৬
দেশে মাদকসেবী ১২-১৫ লাখ, কারাগারের ধারণক্ষমতা ১ লাখের কম: পুলিশ সুপার
২৯ অক্টোবর, ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল ব্যাহত
২৯ অক্টোবর, ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, তবে জনগণের মতামতই চূড়ান্ত: মির্জা ফয়সল
২৯ অক্টোবর, ২০২৬
-
দলিল ছাড়া রেজিষ্ট্রেশন হয় ডেমরা সাব রেজিস্ট্রার অফিসে
-
অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু
-
বসুন্ধরায় ফ্লাটে হামলা-ভাঙচুর চালিয়ে লুটপাট, যুবলীগ নেতা গ্রেফতার
-
ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা
-
আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ
-
শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ
-
পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা
-
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী
-
গোবিপ্রবির আন্তবিভাগ দাবায় চ্যাম্পিয়ন অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগ
-
শাকিল হত্যায় জড়িত যে-ই হোক, আইনের আওতায় আনতে হবে: রাকিব