রূপগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ২

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। এসময় তাদের কাছ থেকে ৭২ বোতল ফেনসিডিল, ৯.৭ কেজি গাঁজা ও ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জুয়েল নামে তাদের আরেক সহযোগী কৌশলে পালিয়ে যায়।

সোমবার (১৬ জুন, ২০২৫) সন্ধ্যায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর গ্রামে এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন— রূপগঞ্জ থানার গঙ্গানগর গ্রামের আব্দুল জলিলের ছেলে মোঃ রাব্বি (৩০) এবং একই গ্রামের বাবুল মৃধার ছেলে আব্দুল ওয়াহেদ (১৮)। পলাতক আসামি মোঃ জুয়েল (৩২) একই এলাকার আব্দুল মালেকের ছেলে।

র‍্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, একটি মাদক কারবারি চক্র গঙ্গানগর এলাকায় মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে রাব্বি ও ওয়াহেদকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়, তবে জুয়েল পালিয়ে যেতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা পলাতক আসামি জুয়েলের সাথে যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তারা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ফেনসিডিল, গাঁজা ও ইয়াবা সরবরাহ করত বলে জানায়।

আটককৃত আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও র‍্যাব জানিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি