সড়ক দুর্ঘটনায় আহত মায়ের মৃত্যু, আইসিইউতে চিকিৎসাধীন দুই ছেলে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বটতল এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিংকু দাস নামে এক মহিলার মৃত্যু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। এই ঘটনায় রিংকু দাসের দুই ছেলেও আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত রিংকু দাস মিরসরাই সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মিঠাছরা এলাকার বেচু কামলা বাড়ির মৃত বাবু দাসের স্ত্রী। আহতরা হলো নিহত রিংকুর বড় ছেলে কিষাণ দাস ও ছোট ছেলে অর্পণ দাস। কিষাণ স্থানীয় মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী এবং অর্পণ একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা গেছে, গত রবিবার (১৬ নভেম্বর) রিংকু দাস তার দুই ছেলেকে নিয়ে মিঠাছরা থেকে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় নানার বাড়িতে যাচ্ছিলেন। পথে সীতাকুণ্ড উপজেলার মীরেরহাট বটতল এলাকায় সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়। এ ঘটনায় মিরসরাইয়ের তিনজনসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে রিংকু দাস ও তার ছেলে কিষাণ দাস ও অর্পণ দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়। আইসিইউতে তিনদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোর ৪টার দিকে রিংকু দাস মারা যান। তার দুই ছেলে এখনও চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

আহত কিষাণ দাস ও অর্পণ দাসের স্বজন শাওন তপু বলেন, এক বছর আগে তাদের বাবা হৃদরোগে মারা গেছেন। রবিবার সন্ধ্যায় মায়ের সঙ্গে নানার বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হয় কিষাণ, অর্পণ ও রিংকু দাস। আইসিইউতে তিনদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোরে রিংকু দাস মারা যান। বড় ছেলে কিষাণ দাস জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছে। দুই ছেলে এখনও জানে না তাদের মা আর পৃথিবীতে নেই। এক বছর আগে বাবা, আর আজ মা—এভাবে তারা অল্প বয়সে এতিম হয়ে গেছে। বুধবার বিকেলে রিংকু দাসের দাহ সম্পন্ন করা হয়েছে।

শাওন তপু আরও বলেন, পরিবারটি অত্যন্ত অসহায়। চমেক হাসপাতালের আইসিইউ ও চিকিৎসা খরচের বিষয়ে পরিবার চিন্তিত। এত টাকা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। সমাজের ধনবানরা এগিয়ে এলে দুই ছেলে সুস্থ হয়ে উঠতে পারবে। সহযোগিতা পাঠানোর জন্য বিকাশ নাম্বার: ০১৮৩৬-২০৩২৫৭, ০১৭২৪-৫০৪৭৪৩।

মিরসরাই সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য তাজ উদ্দিন বাচ্চু বলেন, পরিবারটি একদম নিঃস্ব হয়ে গেছে। এক বছর আগে স্বামী মারা গেছেন, আর আজ মা সড়ক দুর্ঘটনায় মারা গেলেন। দুই ছেলের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তারা হাসপাতালে লড়ছে।

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গত রবিবার সীতাকুণ্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত রিংকু দাস বুধবার ভোরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

প্রসঙ্গত, ১৬ নভেম্বর (রবিবার) সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলার মীরেরহাট বটতল এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে পড়ে যায়। ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। আহত হন আরও বেশ কয়েকজন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান