সিদ্ধিরগঞ্জে বাংলালিংক কোম্পানীর কর্মকর্তা অপহরণ ,২ দুই অপহরণকারী আটক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোবাইল সিম ক্রয়ের কথা বলে বাংলালিংক কোম্পানীর ইএসও মো. জামাল হোসেনকে কৌশলে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে মারধর করার ঘটনায় অহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ জুন) রাতে এ ঘটনায় ভূক্তভোগী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় গ্রেপ্তারকৃত আনু মিয়া ও তুষার মিয়াসহ চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ২-৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলায় এজাহার নামীয় অন্য আসামিরা হলেন- মহিন, মো. জসিম উদ্দিন ও ইব্রাহিম। সকল আসামিরা সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বাসিন্দা। রাতেই শিমরাইলের (চিটাগাংরোড) কাশশাফ শপিং কমপ্লেক্স এলাকায় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, গত ১২ জুন জামাল হোসেনকে মোবাইল সিম ক্রয়ের কথা বলে শিমরাইলের (চিটাগাংরোড) কাশশাফ শপিং কমপ্লেক্স এলাকায় নিয়ে অপহরণকারীরা পূর্ব পরিকল্পিতভাবে প্রাইভেটকার যোগে অপহরণ করে নিয়ে যায়। এরপর অপহরণকারীরা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে এলোপাথাড়ি মারধর করে। পরে জামাল হোসেন পরিবারের কাছ থেকে কয়েকটি বিকাশ এজেন্টের মাধ্যমে ৫০ হাজার টাকা এনে অপণকারীদের দেয়। এ সময় অপহরণকারীরা তার কাছ থেকেও আরো ৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে নেয়। পরে বাকি টাকা অপহরণকারীরা পরিশোধের শর্ত দিয়ে তাকে ছেড়ে দেয়। এদিকে অপহরণকারীরা সোমবার বিকালে মুক্তিপণের বাকী টাকা নিয়ে আসার জন্য মোবাইলে ফোন দেয়। পরে জামাল হোসেন বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে পুুলিশ অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের (চিটাগাংরোড) কাশশাফ শপিং কমপ্লেক্স এলাকা থেকে আনু মিয়া ও তুষার মিয়াকে গ্রেপ্তার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, এ ঘটনায় সোমবার রাতে মামলা নেয়া হয়েছে। দুই অপহরণকারী চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার অভিযান চলছে। গ্রেপ্তারকৃত দুইজনকে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি