সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপির দু-গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষকালে গুলিবর্ষণের মতো ঘটনা ঘটেছে বলেও জানা গেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৮ টায় নাসিক ৬ নং ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক শাহ আলম মানিক ও বিএনপি সমর্থক রুহুল আমিনের সহযোগীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে বাবলু নামের এক যুবক গুরুতর আহত হয়ে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর হতে এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করে।

এ বিষয়ে বিএনপি সমর্থক রুহুল আমিন বলেন, শাহ আলম মানিক জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবলু নামের এক লোকের উপর হামলা করেছিল। নিরীহ লোকটাকে আজকে বিকেলে পিস্তল দিয়ে মারধর করে রক্তাক্ত করায় আমরা তার কাছে এটার বিষয়ে জানতে গিয়েছিলান। তবে আমরা যাওয়ার খবর পেয়ে মানিক পালিয়ে যায়। আমি কারো উপর হামলা চালায়নি। মানিক মতির লোক সে আমাকে ফাঁসাতে এই কাহিনী করছে।

জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক শাহ আলম মানিক বলেন,আমি আমার বাড়ির সামনে বসে থাকা অবস্থায় রুহুল আমিন তার ৫০-৬০ জন সহযোগীদের নিয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। তবে,কি কারণে এই ঘটনা ঘটেছে আমি নিশ্চিত নই। আর আমি লোকমুখে শুনেছি রুহুলের লোকজন গুলিবর্ষণ করেছে। তবে এটি আমি নিশ্চিত নই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেছে। আমার কাছে হামলার সিসি টিভি ফুটেজ রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, মারামারির ঘটনার পর আমি টিম পাঠিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

গুলিবর্ষণ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলে, না গুলিবর্ষণের ঘটনা ঘটেনি এবং কোনো পক্ষ এখন পর্যন্ত অভিযোগ করতে আসেনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড