সীমানা পুন:র্নির্ধারণের পর আবারও আলোচনায় মাসুকুল ইসলাম রাজীব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জ-৪ আসনের সীমানা পুন:র্নির্ধারণের পর আবারও আলোচনায় এসেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। পাঁচ আগষ্টের পর থেকে এখন পর্যন্ত কোন বিতর্ক ছুঁতে পারেনি রাজীবকে। দলের তরুণ নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মাঝেও রাজীবের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। 

রাজীব দীর্ঘদিন ধরে ছাত্রদলে তার নেতৃত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সরাসরি সংযুক্ত থেকে সকল স্তরের কর্মীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন। ছিলেন তোলারাম কলেজ ছাত্র সংসদের ভিপি।

বিগত সরকারের আমলে আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিয়েছেন। বিএনপির তরুণ নেতাকর্মীদের মাঝে রাজীব নিজেকে ‘আইডল’ হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন।

আসন্ন নির্বাচনে রাজীবকে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চান বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। রাজীবকে সাহসী, প্রতিবাদী ও কর্মীবান্ধব নেতা হিসেবে দেখেন তার অনুসারীরা। তারা বিশ্বাস করেন যে, ভবিষ্যতে রাজীবের নেতৃত্বেই নারায়ণগঞ্জে বিএনপির জনপ্রিয়তা নতুন মাত্রা পাবে।

এদিকে ৪ আসনে রাজীবের মনোনয়ন প্রত্যাশী তার নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সীমানা পুনঃনির্ধারণের পর প্রচারণা করছেন। সেখানে ভোটাররাও তার পক্ষে সাড়া দিচ্ছেন।

এর আগে নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আসন তিনটি হল নারায়ণগঞ্জ ৩, ৪ ও ৫। 

বুধবার (৩০ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন সীমানা অনুযায়ী নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দর উপজেলা নিয়ে নারায়ণগঞ্জ-৩ আসন, ফতুল্লা থানার পাঁচ ইউনিয়নের সাথে গোগনগর ও আলীরটেক ইউনিয়ন যুক্ত করে নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসন গঠন করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান