সংসদে হিজাব নিয়ে মন্তব্যের প্রতিবাদে ইবি শিবিরের বিক্ষোভ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
জাতীয় সংসদে বিএনপি থেকে নির্বাচিত সরকারদলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর হিজাব নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।

সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। একই ইস্যুতে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এ সময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ’, ‘হিজাব-নিকাব, পর্দা আমার মায়ের মর্যাদা’, ‘হিজাব নিয়ে বিদ্বেষ, রুখে দাও বাংলাদেশ’, ‘বিএনপির অনেক গুণ, ১০০ দিনে ৬০০ খুন’ এবং ‘ধর্ষক আর চাঁদাবাজ, মিলেমিশে একাকার’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, “সম্প্রতি জাতীয় সংসদে মনিরুল হক চৌধুরী হিজাব ও মা-বোনদের নিয়ে কটূক্তি করেছেন। তার বক্তব্য দেশের নারীসমাজের মর্যাদাকে আঘাত করেছে। এ ধরনের বক্তব্যের জন্য তাকে দ্রুত দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।”

তিনি আরও বলেন, “যারা ইসলামের বিরুদ্ধে এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে, তাদের বিরুদ্ধে সংসদে স্থায়ী আইন প্রণয়ন করতে হবে।”

বিএনপির সংসদ সদস্যদের সমালোচনা করে তিনি দাবি করেন, ওই বক্তব্যের সময় কয়েকজন সংসদ সদস্য টেবিল চাপড়ে সমর্থন জানিয়েছেন। তিনি এটিকে ‘ইসলামবিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ করেন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি